Deepfake: আর সহজ হবে না ভুয়ো ভিডিও তৈরি করা, কড়া বিধিনিষেধ জারি করতে চলেছে কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বলে মোদী সরকার। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন মোদী সরকার এই নিয়ে কড়া গাইডলাইন তৈরি করতে চলেছে।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রশ্মিকা মন্দানা , কাজল এবং ক্যাটরিনা কাইফের ডিপফেক ভিডিও প্রকাশ্যে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় সেটি ঝড়ের গতিতে ভাইরালও হয়। তারপরেই নড়চড়ে বসে কেন্দ্র। মোদী সরকার পরিকল্পনা শুরু করে দিয়েছে কীভাবে এই ধরনের ভুয়ো তৈরিতে রাশ টানা যায়।

তথ্য এবং প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, এই নিেয় বেশ কিছু সোশ্যাল মিডিয়া সংস্থার সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপরেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে শীঘ্রই এই ধরনের ভিডিওতে রাশ টানতে বিধিনিষেধ জারি করা হবে। শুধু বিধিনিষেধই নয় এই ধরনের ভিডিওতে রাশ টানতে কড়া শাস্তিও নির্ধারণ করা হবে।
প্রধামন্ত্রী মোদীও এই ডিপ ফেক ভিডিও িনয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং সব সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মকেই এই িনয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন। তারপরেই তৎপর হয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে ভুয়ো ভিডিও এক সেকেন্ডেই তৈরি হয়ে যায়। এবং সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। রশ্মিকা মন্দানাকে নিয়ে তৈরি ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়ে বেশি হই হই পড়ে গিয়েছিল। সেটার রেশ কাটতে না কাটতে ক্যাটরিনা কাইফ এবং কাজলকে নিয়ে ডিপ ফেক ভিডিও প্রকাশ্যে আসে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications