ত্রিপুরায় অ্যাডভান্টেজ নিতে শুরু করেছে তৃণমূল! কোন অঙ্কে খেলা শুরু মমতার
ত্রিপুরায় অ্যাডভান্টেজ নিতে শুরু করেছে তৃণমূল! কোন অঙ্কে খেলা শুরু মমতার
সম্প্রতি মুকুল রায় ঘনিষ্ঠ সুদীর রায় বর্মন দলবল নিয়ে কলকাতা সফর করার পরই জল্পনাটা বেড়েছে। তবে কি ত্রিপুরা বিজেপিতে ভাঙুন আসন্ন? বিপ্লব দেবের সরকারের পতন নির্ধারিত সময়ের আগেই অনিবার্য? এরই মধ্যে তৃণমূলের মুখপত্রে আবার বিজেপি সরকারের পতন নিয়ে ফলাও করে খবর ছাপিয়েছে। আবার তৃণমূল খেলা চালিয়েই যাচ্ছে ত্রিপুরায়! সব মিলিয়ে ত্রিপুরায় অনেকটাই অ্যাডভান্টেজ অবস্থানে রয়েছে মমতার দল।

তৃণমূলের দিকে পা বাড়িয়ে থাকা বিধায়ক সংখ্যা আসলে কত
সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় একটি খবর শিরোনাম হয়েছে যে, ত্রিপুরায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানো সময়ের অপেক্ষা। যে হারে বিজেপি বিধায়করা যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে, তাতে বিপ্লব দেব সরকারের পতন অনিবার্য বলে মনে করছে তৃণমূল। তবে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে থাকা বিধায়ক সংখ্যা আসলে কত, তা এখনও স্পষ্ট নয।

দল ভাঙিয়ে ক্ষমতা হস্তান্তরে মন নেই, তবে উৎসাহ কেন ভাঙনে
তৃণমূলের লক্ষ্য ২০২৩-এর ভোটে বিজেপিকে হারিয়ে ত্রিপুরা-জয়। দল ভাঙিয়ে ক্ষমতা হস্তান্তরে মন নেই তাদের। তাঁরা চাইছেনও না। তা সত্ত্বেও বিগত ৭২ ঘণ্টায় বিজেপি বিধায়কদের তৃণমূল-যোগ নিয়ে উৎসাহব্যাঞ্জক খবর ফলাও করে ছাপানো হয়েছে দলের মুখপত্রে। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে গোপন বৈঠকের কথাও বলা হয়েছে।

বিপ্লব দেব বনাম সুদীপ রায় বর্মনের দ্বৈরথ যখন ত্রিপুরায়
যাই হোক, বাংলা জয়ের পর ত্রিপুরায় বেশ কিছু ফ্যাকট্রে তৃণমূল অ্যাডভান্টেজ অবস্থানে চলে গিয়েছে। এই যে বিজেপিতে আড়াআড়ি বিভাজনের সুর শোনা যাচ্ছে, তা বিপ্লব দেব বনাম সুদীপ রায় বর্মনের দ্বৈরথ রয়েছে বলেই। বিজেপিতে উভয়েই সমান্তরাল পথে চলছে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠার পরও।

মুকুল রায় তৃণমূলে ফিরে আসায় সুদীপকে নিয়ে জল্পনা
মুকুল রায় ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মন বিপ্লব দেবের মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন আগেই। এন মুকুল রায়ের তৃণমূলে ফিরে আসা তাঁকে নিয়ে জল্পনা বাড়িয়েছে। বিজেপিতে তাঁর অনুগামী অনেক বিধায়ক রয়েছেন। সুদীপের দলবদলের সঙ্গে সঙ্গে তাঁরাও যে তৃণমূলের পথে হাঁটবেন, তা বলাই যায়। ফলে তৃণমূলে শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে।

বিপ্লব অনুগামীরাও দূতও পাঠিয়েছেন তৃণমূল নেতৃত্বের কাছে!
তবে সুদীপ অনুগামীরা শুধু নন, বিপ্লব দেবের পক্ষে থাকা বিধায়করা এখন আতান্তরে পড়েছেন। ত্রিপুরার মানুষ বিপ্লব দেবের সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে বলে বিশ্বাস একাংশের। তাঁরাও তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এমনকী তাঁরা দূতও পাঠিয়েছেন তৃণমূল নেতৃত্বের কাছে। তাই জল্পনার পারদ চড়েছে তাঁদের নিয়ে।

ত্রিপুরায় তৃণমূল অন্য় রাজনৈতিক দলের দরবারে, জল্পনা
এদিকে ইতিমধ্যেই কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূলে যোগ দিয়েছেন ইতিমধ্যে। কংগ্রেস নেতা সুবল ভৌটমিক যোগ দিয়েছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, প্রবীণ নেতা বিগত পাঁচবারের বিধায়ক জিতেন সরকার তৃণমূল যোগ দিতে পারেন। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ত্রিপুরার মাটিতে পা দিয়েই সাক্ষাৎ করেছিলেন বাম নেতা অজয় বিশ্বাসের সঙ্গে। তারপর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

একের পর এক মাস্টারস্ট্রোকে স্বভাবতই তৃণমূলের পাল্লা ভারী
আর তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বিজেপির সহ সভপাতি অশোক দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। এই একের পর এক মাস্টারস্ট্রোকে স্বভাবতই তৃণমূলের পাল্লা ভারী হতে শুরু করেছে। তৃণমূল খেলা শুরু করে দিয়েছে ত্রিপুরা মাটিতে। বাংলার জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগোচ্ছে তা সুস্পষ্ট।

ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল ত্রিপুরায় একুশে জুলাই থেকে শুরু করে খেলা হবে দিবস কর্মসূচি পালন করেছে। তারপর স্বাধীনতা দিবস থেকে রাখিবন্ধন উৎসব- কিছুই বাদ নেই ত্রিপুরা তৃণমূলের। এবার তৃণমূল লক্ষ্য ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা। ওইদিন ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ছাত্র পরিষদ দিবস উদযাপন তাৎপর্যপূর্ণ ত্রিপুরায়
তৃণমূল একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ যেমন প্রচারিত হয়েছিল ত্রিপুরায়, তেমনই তৃণমূল ছাত্র পরিষদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে ত্রিপুরায়। এক মাসের মধ্যেই নয়া চ্যালেঞ্জ নিয়ে নিল তৃণমূল। একুশে জুলাই পালনের পর থেকেই ত্রিপুরায় তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে উত্তেজনাপূর্ণ ছিল বিগত এক মাস ধরে। সেই আবহে তৃণমূলের ছাত্র পরিষদ দিবস উদযাপন তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications