নাগাল্যান্ড কাণ্ড নিয়ে এবার শাহের দরবারে তৃণমূল, আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন সুখেন্দুশেখররা

নাগাল্যান্ড কাণ্ড নিয়ে এবার শাহের দরবারে তৃণমূল, আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন সুখেন্দুশেখররা

নাগাল্যান্ড কাণ্ড নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাগাল্যান্ডের ঘটনার প্রতিবাদে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। একই সঙ্গে আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর পূর্বের রাজ্যগুলিতে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে প্রতিবাদ জানিয়েছেন পুরো ঘটনার।

আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন সুখেন্দুশেখররা

গত শনিবার ঘটেছিল ভয়াবহ ঘটনাটি। ইন্দো মায়ানমার সীমান্তে সেনাবাহিনীর গুলি প্রাণ হারিয়েছিলেন ১৬ জন নিরীহ গ্রামবাসী। তারপরেই গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার জন্য নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সেই সফর বাতিল করে দেন। কারণ নাগাল্যান্ডে তখন ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

তারপরেই সংসদে এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়। তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল অমিত শাহের সঙ্গে দেখা করে নাগাল্যান্ডে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাবে এবং আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য আজই দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সাংসদদের নিয়ে শীতকালীন অধিবেশনে পরবর্তী সময়ের রণকৌশল নির্ধারণ করেছেন। তারপরেই সুখেন্দু শেখর রায়ের অমিত শাহের কাছে সময় চাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+