অধিবেশন চলাকালীনই মাথা ঘুরে অসুস্থ তৃণমূল সাংসদ, ভর্তি করা হয়েছে দিল্লির এক হাসপাতালে
অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। লোকসভাতে এই মুহূর্তে বাদল অধিবেশন চলছে। রাজ্যসভাতে বাদল অধিবেশন চলাকালীন হঠাৎ করেই অসুস্থ বোধ করেন এই সাংসদ। মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান ত
অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। লোকসভাতে এই মুহূর্তে বাদল অধিবেশন চলছে। রাজ্যসভাতে বাদল অধিবেশন চলাকালীন হঠাৎ করেই অসুস্থ বোধ করেন এই সাংসদ। মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

কার্যত এই ঘটনাতে রাজ্যসভাতে রীতিমত হুলস্থুল বেঁধে যায়। জানা গিয়েছে, এই মুহূর্তে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন শান্তা ছেত্রী। জানা যাচ্ছে, দলের সাংসদের অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনিও দিল্লিতে রয়েছেন।
জানা যাচ্ছে, তাঁকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে সাংসদের চিকিৎসার জন্যে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, সাংসদের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে করোনারও। যদিও এই রেজাল্টের ফলাফল আসেনি।
তবে ডাক্তারদের প্রাথমিক ধারণা, বয়স্কজনিত বেশ কিছু সমস্যা রয়েছে তাঁর। এর সঙ্গে প্রবল চাপ রয়েছে। কোনও ভাবে শরীরে রক্তচাপ এড়ে যাওয়াতেই এভাবে সংসদ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল সাংসদ। যদিও এটা প্রাথমিক ধারনা ডাক্তারদের।
তবে সমস্ত টেস্টের রিপোর্ট হাতে আসার পরেই কি সমস্যার কারণে এই ঘটনা ঘটল তা বলা যাবে বলে হাসপাতাল সূত্রের খবর। উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ। মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে তৃণমূল। সংসদের উভয় কক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল।
এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অড়া নির্দেশ, অসুস্থ না থাকলে সংসদে অনুপস্থিত থাকা চলবে না। সবাইকে থাকতে বলা হয়েছে। কার্যত এই অবস্থায় কিছুটা হলেও চাপ বেড়েছে? আর সেই কারণে কি এই ঘটনা? তৃণমূল সাংসদের অসুস্থ হওয়ার খবরে এমনটাই গুঞ্জন দিল্লির অন্দরে।












Click it and Unblock the Notifications