ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদে কে বসছেন, নজর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দিকে
ত্রিপুরা তৃণমূল এই মুহূর্তে সভাপতি-হীন। সুবল ভৌমিকের অপসারণের পর এখন নতুন সভাপতি কে হবেন, সেই খোঁজ চলছে। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব।
ত্রিপুরা তৃণমূল এই মুহূর্তে সভাপতি-হীন। সুবল ভৌমিকের অপসারণের পর এখন নতুন সভাপতি কে হবেন, সেই খোঁজ চলছে। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব। ভিনরাজ্যের দুই পর্যবেক্ষকের উপরই ত্রিপুরা তৃণমূলের সভাপতির দায়িত্ব। এই অবস্থায় ত্রিপুরা তৃণমূলের সভাপতি হিসেবে উঠে আসছে রাজ পরিবার ঘনিষ্ঠ নেতার নাম।

প্রাক্তন কংগ্রেস সভাপতির দিকে চোখ তৃণমূলের
সুবল ভৌমিকের প্রস্থানের পথ ধরে আরও এক প্রাক্তন কংগ্রেস সভাপতির দিকে চোখ তৃণমূলের। তবে কি ফের কংগ্রেসে ভাঙন ধরিয়েই অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় নামবে তৃণমূল? সেই প্রশ্ন উঠে পড়েছে। ত্রিপুরায় পা দেওয়ার পর থেকেই তৃণমূলের মধ্যে এই প্রবণতা রয়েছে, যে কংগ্রেসকে ভেঙেই তাঁরা শক্তপোক্ত ভিত গড়ে তুলবে।

সুবল ভৌমিকও কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন
২০২১-এর বঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে ত্রিপুরাকে পাখির চোখ করেছিল তৃণমূল। ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো ত্রিপুরায় পা দিয়েই তাঁরা শুরু করে দিয়েছিলেন কংগ্রেসে ভাঙন ধরানো। যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে সম্প্রতি অপসারিত হলেন, সেই সুবল ভৌমিকও কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

ত্রিপুরা রাজ্য রাজনীতিতে কান পাতলে ভাসছে নাম
এখন সুবল ভৌমিকের বিজেপি-যোগের সম্ভাবনায় তাঁকে তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছে। এই অবস্থায় ত্রিপুরা রাজ্য রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূলের নয়া সভাপতি হতে পারেন পীযুষ বিশ্বাস। ত্রিপুরা রাজ পরিবার ঘনিষ্ঠ এই নেতা শীঘ্রই তৃণমূলে যোগ দিয়ে দলের কর্তৃত্ব হাতে তুলে নিতে পারেন বলে জল্পনা চলছে।

তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সভাপতি বনে যাবেন?
প্রশ্ন উঠতেই পারে কেন পীযুষ বিশ্বাসের নাম নিয়ে চর্চা চলছে? কেনই বা তিনি তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সভাপতি বনে যাবেন? তাহলে কি ত্রিপুরা তৃণমূলে এমন কেউ নেই যিনি সুবল ভৌমিকের স্থলাভিষিক্ত হতে পারেন? তাই বাধ্য হয়েই সেই কংগ্রেসের দিকে নজর দিতে হয়েছে তৃণমূলকে! এ ছাড়া আর কোনও উপায় নেই ত্রিপুরায় তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখার।

কংগ্রেসকে ভেঙে তৃণমূল সুবিধা করে দিচ্ছে বিজেপিরই
২০১৬ সালের পর ত্রিপুরায় তৃণমূল যে ইউনিট গড়ে ছিল, তাও ছিল কংগ্রেস ভেঙে। তখন সুদীপ রায় বর্মনকে কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে তৃণমূলের সভাপতি করা হয়েছিল। রাতারাতি তৃণমূল কংগ্রেস হয়ে গিয়েছিল ত্রিপুরার প্রধান বিরোধী দল। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে তৃণমূলে। যা কিছু হচ্ছে কংগ্রেসকে ভেঙে। আর কংগ্রেসকে ভেঙে তৃণমূল সুবিধা করে দিচ্ছে বিজেপিরই। যদিও পীযুষ বিশ্বাস আগেই কংগ্রেস ছেড়েছিলেন।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে দায়িত্ব!
এখন সুবল ভৌমিকের অপসারণের পর পীযুষ বিশ্বাসকে তৃণমূলে ভেড়াতে চাইছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবরা। পীযুষ বিশ্বাস প্রাক্তন কংগ্রেসি। এই মুহূর্তে যাঁরা তৃণমূলে রয়েছেন, তাঁদের সবাইকে তিনি চেনেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। ফলে তাঁর হাতে পড়লে তৃণমূল ফের চাঙ্গা হয়ে উঠতে পারে।

ত্রিপুরা রাজ পরিবারের ঘনিষ্ঠ নেতাকে চাইছে তৃণমূল
পীযুষ বিশ্বাস ২০২১-এর অক্টোবরে কংগ্রেস ছেড়ে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট তৈরি করেছিলেন। সেই পীযুষকে তৃণমূলে এনে সভাপতির দায়িত্ব দিতে পারে তৃণমূল। তিনি ত্রিপুরা রাজ পরিবারের ঘনিষ্ঠ। তাঁকে দায়িত্ব দিলেন প্রদ্যোৎ মাণিক্য বর্মনের দল টিপ্রার সঙ্গে বিধানসভা নির্বাচনে সমঝোতারও সুবিধা হবে বলে মনে করছে নেতৃত্ব।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications