সংসদের বাজেট অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক, গেল না তৃণমূল

আগামী কাল সংসদে বাদল অধিবেশন শুরু হবে৷ আগামী পরশু দিন অর্থাৎ, ২৩ জুলাই বাজেট পেশ হবে লোকসভায়। তার আগে আজ রবিবার সংসদে সর্বদলীয় বৈঠক হচ্ছে৷ কিন্তু সেই বৈঠকে উপস্থিত নেই তৃণমূল।

আজ, ২১ জুলাই বাদল অধিবেশনের আগে সংসদের প্রধান কমিটি কক্ষ, সংসদ ভবন অ্যানেক্সি, নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক চলছে। আগামী ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের বাজেট পেশ করবেন।

new Parliament

সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত আছেন। বাজেট অধিবেশনের আগে সংসদের উভয় কক্ষে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি সভাপতিত্ব করছেন।

তৃণমূলের পক্ষ থেকে এই সভায় কোনও প্রতিনিধি উপস্থিত নেই। কারণ, কলকাতায় আজ ২১ জুলাই শহিদ স্মরণে তৃণমূলের সব থেকে বড় সমাবেশ। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণ দেবেন। সেই কারণেই অন্যতম বিরোধী দল তৃণমূলের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকলেন না। বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রথম বারের জন্য সব দলের সাংসদের সঙ্গে প্রথাগত অধিবেশন পূর্ব বৈঠকে অংশ নেবেন।

১৮ তম লোকসভা গঠনের পর এটিই প্রথম বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনে, বিজেপি এবং তার সহযোগীরা সংসদে ট্রেজারি বেঞ্চ ধরে রাখতে সক্ষম হয়েছে। মোদী সরকারের তৃতীয় টার্মে প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৩ জুলাই হাউসে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তারপর উভয় কক্ষে আলোচনা হবে।

১৮ তম লোকসভা গঠনের পর প্রথম সংসদ অধিবেশন বসে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নিট বিতর্ক, মণিপুর পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছিল। যথেষ্ঠ বাকবিতণ্ডা হয়েছিল ভবনে।

রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। সংসদ ভবনের উভয় কক্ষে বিক্ষোভ হয়েছিল। লোকসভায়, বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় মণিপুর নিয়ে বিবৃতির দাবিতে স্লোগান দেন। রাজ্যসভায় বিরোধীরা ওয়াকআউট করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+