পুলওয়ামার জঙ্গি হামলার মাস্টারমাইন্ড কামরান কি নিহত, সেনা সূত্রে দাবি ঘিরে চাঞ্চল্য

নিহত পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলার মাস্টারমাইন্ড কামরান। সেনা সূত্রে এমনই দাবি করা হয়েছে।

নিহত পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলার মাস্টারমাইন্ড কামরান। সেনা সূত্রে এমনই দাবি করা হয়েছে। পুলওয়ামার পিংলায় এক এনকাউন্টারে কামরান সেনার গুলিতে মারা গিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও, কামরানের শনাক্তকরণ এখনও সম্ভব হয়নি। কামরানের সঙ্গে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এই এনকাউন্টারে আরও এক জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।

পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নিহত

নিহত দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত শনাক্তকরণের চেষ্টা চলছে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় মাস্টারমাইন্ড হিসাবে কামরান ওরফে রশিদ গাজি-র নাম উঠে আসে। ইনটেলিজেন্স থেকেও নিশ্চিত করা হয়েছে পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলায় জইশ-ই-মহম্মদ কমান্ডার কামরান-ই মাস্টারমাইন্ড। এরপর থেকেই কামরান-এর খোঁজে তল্লাশি চলছিল। খবর ছিল কামরান-রা পুলওয়ামা ছেড়ে বের হতে পারেনি।

খবরের সত্যতা ভালমতোই ছিল বলে এখন মনে করছে সেনাবাহিনী। কারণ, রবিবার রাতে পুলওয়ামার পিংলায় সেনা-র টহলদারি জিপে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় এক মেজর-সহ ৩ জওয়ান শহিদ হন। এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। ততক্ষণে সেনার টহলদারি জিপে জঙ্গি হামলার খবর পেয়ে এলাকা ঘিরে ফেল সেনা ও পুলিশ। চারিদিক থেকে জঙ্গিদেরকে কোণঠাসা করার চেষ্টা হয়। জঙ্গিরা একটি বাড়়িতে গিয়ে আত্মগোপন করে।

সেই বাড়ি ঘিরে রাতভোর গুলির লড়াই চলে। শেষমেশ সকাল ৯টা নাগাদ জঙ্গিদের দিক থেকে গুলি আসার মাত্রা কমতে থাকে। বাড়ির কাছে পৌঁছে সেনা ২ জঙ্গির দেহ আবিষ্কার করে। এরপর ২টো দেহ বাড়িটি থেকে বের করা হলেও নিরাপত্তা বাহিনীর ধারনা আরও এক জঙ্গি আত্মগোপন করে আসছে। কারণ মাঝে মাঝেই গুলির আওয়াজ ভেসে আসছে। নিরাপত্তা বাহিনী সেই গুলির আওয়াজ লক্ষ্য করে তল্লাশি চালাচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর থেকেই জঙ্গিরা অ্যাডভান্সড মেসেজিং সিস্টেম ব্যবহার করছে। মোবাইল এসএমএস তারা করছে না। অ্য়াডভান্সড মেসেজিং সিস্টেমের জন্য জঙ্গিদের লোকেশনও চট করে ধরা যাচ্ছে না। পুলওয়ামার পিংলায় যে জঙ্গিরা নিহত হয়েছে তাদের কাছে এমন অ্য়াডভান্সড মেসেজিং সিস্টেম পাওয়া গিয়েছে কি না তা নিয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য় পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+