Vande Bharat Express: বদলে যাচ্ছে হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ার সময়! কেন এমন সিদ্ধান্ত রেলের
Vande Bharat Express: রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেনের সময় বদলের সম্ভাবনা! বর্তমান সময় থেকে দু'ঘন্টা পর ছাড়বে পারে ট্রেনটি। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে চিন্তা ভাবনা শুরু হয়েছে। এমনকি নয়া সময়সীমার একটি খসড়াও তৈরি করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাঁচি-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হয়। এরপর ২৬ তারিখ থেকে ওই রুটে বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু করে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি। উদ্বোধনের পরপর ট্রেনটিতে ভিড় হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে। এমনকি ফাঁকা চেয়ার নিয়েই প্রত্যেকদিন রাঁচি-হাওড়া রুটে ছুটছে বন্দে ভারত।

যা রীতিমত চিন্তায় ফেলে দেয় রেল আধিকারিকদের। কেন এমন অবস্থা তা নিয়ে পর্যালোচনা শুরু করেন রেল আধিকারিকরা। আর তাতে বেশ কয়েকটি বিষয় সামনে আসে। রাঁচি-হাওড়া রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) সময়ের কারনেও যাত্রী হচ্ছে না বলে উঠে আসে পর্যালোচনায়। বর্তমানে রাঁচি থেকে সকাল ৫টা ১৫ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সেমি বুলেট ট্রেনটি।
দুপুর ১২ টা ২০ মিনিটে ট্রেনটি (Vande Bharat Express) হাওড়ায় পৌছয়। আবার হাওড়া স্টেশন থেকে ট্রেনটি দুপুর ৩টে ৩৪ মিনিটে ছাড়ে। এবং ১০ টা ৫০ মিনিটের মধ্যে সেটি রাঁচি পৌঁছে যায়। আর এই সময়ের কারনেই যাত্রী হচ্ছে না বলে দাবি রেল আধিকারিকদের একাংশের।
আর সেই কারনে নয়া টাইম (Vande Bharat Express) নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। বর্তমানে সকাল ৫টা ১৫ মিনিটে ছাড়ে বন্দে ভারত। রেল এই সময়ের পরিবর্তে আরও দু'ঘন্টা পর অর্থাৎ ৭টা ১৫ মিনিটে রাঁচি থেকে ছাড়ার কথা ভাবছে। বিসেষ করে সামনেই শীতকাল। আর সেই সময় অত সকালে যাত্রী পাওয়া আরও মুশকিল হবে। আর তাই আরও সময় এগিয়ে নিয়ে আসতে চাইছেন রেল আধিকারিকরা।
এই অবস্থায় রেল আধিকারিকরা রেল বোর্ডের তরফে একটি চিঠিও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আর সে বিষয়ে চূড়ান্ত সবুজ সঙ্কেত পেলেই রাঁচি-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটির সময় বদল করা হবে। এমনটাই সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দেশজুড়ে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে বাংলার প্রাপ্তি ছিল দুটি। পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express) ।












Click it and Unblock the Notifications