তিন বছরের মেয়েটি কাঁদলেই শরীর থেকে বের হচ্ছে রক্ত, তেলেঙ্গানার এই ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে
হায়দরবাদের বাসিন্দা অহনা আফজল ১৬ মাস আগে জ্বরে আক্রান্ত হয়। তারপর থেকেই সে এক বিরল রোগে আক্রান্ত।
বয়স মাত্র তিন। কিন্তু তাতে কি, তাকে দেখে ভয়ে কাঁটা হয়ে থাকছেন মা-বাবা থেকে শুরু করে চিকিৎসকেরা। তবে শিশুটি ইচ্ছে করে কিছু করছে না। সে আসলে এক বিরল রোগে আক্রান্ত। কাঁদলেই তাঁর চোখ থেকে রক্ত ঝরছে। তা দেখেই সকলে ভয় পাচ্ছেন।
শিশুটি হায়দরবাদের বাসিন্দা। নাম অহনা আফজল। ১৬ মাস আগে সে জ্বরে আক্রান্ত হয়। নাক থেকে রক্ত ঝরতে থাকে। তবে এখন দেখা যাচ্ছে শিশুটির শুধু নাক দিয়েই নয়, মুখ, কান, চোখ, গোপনাঙ্গ দিয়েও নিয়মিত রক্ত ঝরছে।

সংবাদসংস্থা এএনআইকে পেডিয়াট্রিক অঙ্কোলজিস্ট চিকিৎসক সিরিশা জানিয়েছেন, অহনা হেমাটিড্রোসিস নামের বিরল রোগে আক্রান্ত। এর ফলে এভাবে ঘামের মতো করে রক্ত ঝরে। তবে চিকিৎসা শুরু হওয়ার পরে রক্তপাতের ঘটনা অনুপাতে অনেক কমেছে। তবে আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে।
এদিকে অহনার বাবা মহম্মদ আফজল বলেছেন, নাক দিয়ে রক্ত পড়া থেকে মেয়ের সমস্যা শুরু হয়। তখন ওর বয়স ১ বছর। সেইসময়ে ওর নিউমোনিয়ার সমস্যা ছিল। চিকিৎসকদের এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করাতে কিছু জানা যায়নি।
এই মুহূর্তে অন্য হাসপাতালের বড় চিকিৎসকদের সাহায্য নিয়ে তেলঙ্গানার হাসপাতালে ছোট্ট অহনার চিকিৎসা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি রাও ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি লিখে সাহায্যের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আফজল।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications