রাহুল গান্ধীর বাড়িতে দিল্লি পুলিশের হানা! নোটিশের জবাবে কংগ্রেস নেতার ১০ দফা উত্তর, সঙ্গে তিন প্রশ্ন

ভারত জোড়ো যাত্রার সময় তাঁর করা মহিলাদের ওপর যৌন নিপীড়ন নিয়ে অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ যে নোটিশ পাঠিয়েছিল, তার চার পাতার প্রাথমিক উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। দিল্লি পুলিশের দল পাঁচ দিনের মধ্যে তৃতীয়বার রাহুল গান্ধীর কাছে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী ৩০ জানুয়ারি করা তাঁর মন্তব্যের জন্য দিল্লি পুলিশের করা প্রশ্নের জবাব দিতে ৮ থেকে ১০ দিন সময় চেয়েছেন।

রাহুল গান্ধীর বাসভবনে দিল্লি পুলিশ

রাহুল গান্ধীর বাসভবনে দিল্লি পুলিশ

রবিবার সকাল ১০ টা নাগাদ বিশেষ কমিশনার সাগর প্রীত হুদার নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল রাহুল গান্ধীর ১২ তুঘলক লেনের বাসভবনে যায়। প্রায় দুঘন্টা কংগ্রেস নেতার সঙ্গে কথা বলার পরে দুপুর একটা নাগাদ চলে যায়। দিল্লি পুলিশ বলেছে, প্রাথমিক উত্তরে রাহুল গান্ধী এমন কোনও তথ্য দেননি যাতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।

পুলিশের সাফাই

পুলিশের সাফাই

দিল্লি পুলিশের তরফে এব্যাপারে সাফাই দেওয়া হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী বলা হয়েছে, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় শ্রীনগরে বলেছিলেন, তিনি শুনেছিলেন, মহিলারা এখনও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। যেহেতু ভারত জোড়ো যাত্রা দিল্লির ওপর দিয়ে গিয়েছে, তাই তারা নিশ্চিত হতে চেয়েছিলেন, এমন কোনও ভুক্তভোগী তাঁর (রাহুল) কাছে গিয়েছিলেন কিনা। তেমন কোনও ঘটনা ঘটলে পুলিশ তদন্ত শুরু করতে পারবে এবং সেই মহিলাকে নিরাপত্তাও দিতে পারবে, এমনটাই জানিয়েছিলেন এক পুলিশ কর্তা।

অভূতপূর্ব, বলেছেন রাহুল

অভূতপূর্ব, বলেছেন রাহুল

এদিন বিকেল চারটের আগে রাহুল গান্ধী দিল্লি পুলিশকে প্রাথমিক উত্তর জমা দিয়েছেন। সেখানে তিনি দিল্লি পুলিশের পদক্ষেপকে অভূতপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি প্রশ্ন করেছেন, আদানি ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে তাঁর নেওয়া অবস্থানের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা। তিনি আরও প্রশ্ন করে বলেছেন, শ্রীনগরে করা তাঁর মন্তব্যের ৪৫ দিন পরে তাঁর কাছে দিল্লি পুলিশের দুবার যাওয়ার মধ্যে জরুরি কোনও কিছু আছে কিনা? অন্য কোনও রাজনৈতিক দল, বিশেষ করা শাসকদলকে তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় কিনা সেই প্রশ্ন তুলেছেন বলে সূত্রের খবর।

কংগ্রেসের নিশানায় দিল্লি পুলিশ

কংগ্রেসের নিশানায় দিল্লি পুলিশ

এই ঘটনায় কংগ্রেসের তরফে দিল্লি পুলিশের তীব্র নিন্দা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, হায়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে খারাপ ঘটনা এটি। কংগ্রেসের তরফে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রা এবং রাহুল গান্ধী লক্ষ লক্ষ ম মহিলাকে স্বাধীনভাবে চলাফেরা করতে, তাদের উদ্বেগ প্রকাশ করতে নিরাপদ জায়গা করে দিয়েছে। আদানি সম্পর্কে তাদের প্রশ্নে মোদী কতটা বিচলিত তা দিল্লি পুলিশের হানা থেকেই প্রমাণিত হয় বলে, মনে করছে কংগ্রেস। যদিও বিজেপির তরফে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলেছে, পুলিশ তার আইনগত দায়িত্ব পালন করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+