মোদী-রাজ্যে মোক্ষম ধাক্কা রাহুলের, লোকসভার মুখেই তিন বিধায়ক কংগ্রেস ছাড়লেন

লোকসভা নির্বাচন শুরুর একদিন আগেই কংগ্রেস খেল মোক্ষম ধাক্কা। মোদী-রাজ্য গুজরাটে অল্পেশ ঠাকুরের নেতৃত্বে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন তিন বিধায়ক।

লোকসভা নির্বাচন শুরুর একদিন আগেই কংগ্রেস খেল মোক্ষম ধাক্কা। মোদী-রাজ্য গুজরাটে অল্পেশ ঠাকুরের নেতৃত্বে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন তিন বিধায়ক। ২০১৭ সালের নির্বাচনে রাহুলের হাত শক্ত করেছিলেন য়ে তিন মুর্তি, তার মধ্যে একজন হলেন এই অল্পেশ। তিনিই রাহুলকে মোক্ষম ধাক্কাটা দিলেন লোকসভার আগে।

অল্পেশ-সহ তিন বিধায়কের দলত্যাগ

সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে এবার। তার প্রথম দফার ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। তার আগে বুধবার দল ছাড়লেন অল্পেশ-সহ তিন বিধায়ক। বুধবার অল্পেশ ঘোষণা করেন, তিনি ও তাঁর অনুগামী দুই বিধায়ক ধাবালসিন ঠাকুর ও ভরতজি ঠাকুর কংগ্রেস ছাড়লেন।

বিজেপিতে যোগ দেবেন না অল্পেশরা

একইসঙ্গে অল্পেশ জানিয়ে দেন, তাঁরা কংগ্রেস ছাড়লেও কেউ বিজেপিতে যোগ দেবেন না। তাঁরা বিধায়ক হিসেবেই এই কার্যকাল শেষ করবেন। গুজরাটের মানুষ তাঁদের জিতিয়ে বিধানসভা পাঠিয়েছেন, তার মর্যাদা রাখবেন তাঁরা।

ক্ষত্রিয় ঠাকুর সেনার চাপে নতিস্বীকার

ক্ষত্রিয় ঠাকুর সেনার চাপে নতিস্বীকার

বেশ কিছুদিন ধরেই অল্পেশদের দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল। অল্পেশরা যে সম্প্রদায়ের পক্ষ থেকে আওয়াজা তুলেছিলেন সেই ক্ষত্রিয় ঠাকুর সেনার তরফেই তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। অবশেষে সেই চাপের কাছে নতি স্বীকার করে কংগ্রেস ত্যাগ করলেন অল্পেশরা।

মোদী-গড়ে মোক্ষম ধাক্কা রাহুলকে

মোদী-গড়ে মোক্ষম ধাক্কা রাহুলকে

অল্পেশ, জিগনেশ ও হার্দিক ত্রিমূর্তি গুজরাট ভোটের আগে রাহুলের তিন সেনাপতি হয়ে উঠেছিলেন। তাঁদের দিয়েই রাহুল চেয়েছিলেন মোদী-গড়ে মোক্ষম ধাক্কাটা দিতে। কিন্তু রাহুল একটুর জন্য ব্যর্থ হন। তবে বিধানসভার লড়াইয়ে আসন সংখ্যায় ১০০-র কমে বেঁধে রাখতে সমর্থ হন বিজেপিকে। তার পূর্ণ কৃতিত্ব ছিল ওই অল্পেশদের। লোকসভার আগে সেই অল্পেশই ছেড়ে গেলেন রাহুলকে। খানির স্বস্তি ফিরে পেলেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+