অমরনাথ হামলার প্রায় একমাস পরে সাফল্য, পুলিশের জালে ৩ অভিযুক্ত
অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনার প্রায় একমাস পরে, তিন অভিযুক্তকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ। ধৃতদের তিনজন হামলার ঘটনায় জড়িত না থাকলেও, তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ মিলেছে
অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনার প্রায় একমাস পরে, তিন অভিযুক্তকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ। ধৃতদের তিনজন হামলার ঘটনায় জড়িত না থাকলেও, তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ মিলেছে।
শীঘ্রই জঙ্গিদের ধরা যাবে বলে আশাপ্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

হামলার ঘটনায় ইসমাইল নামে লস্কর জঙ্গির সঙ্গে দুই সঙ্গী ছাড়াও, কাশ্মীরের এক স্থানীয় জঙ্গিও হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছেন, কাশ্মীরের আইজিপি মুনির খান। অপর এক জঙ্গিকে ইয়াওয়ার বলে সনাক্ত করা গিয়েছে। বাকি দুজন হামলাকারী পাকিস্তানি বলে সন্দেহ পুলিশের।
১০ জুলাই রাতের দিকে অমরনাথ যাত্রী বোঝাই একটি বাসে সন্ত্রাসবাদী হামলায় আটজন মারা যান। আহত হন ৩০ জনেরও বেশি। উপস্থিত বুদ্ধির জেরে চালক বাস নিয়ে বেরিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়েনি।

পুলিশ জানিয়েছে, ৯ জুলাই হামলার ছক কষা হলেও, সেইদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় সুবিধা করতে পারেনি জঙ্গিরা।
যে স্থানীয় তিন ব্যক্তি জঙ্গিদের সাহায্য করেছিল এবং আশ্রয় দিয়েছিল তাঁদের তিনজনকেই ধরা হয়েছে। পুলিশি হেফাজতে রয়েছে তারা। ঘটনাটিকে পুরোপুরি জঙ্গি হামলা বলে দাবি করে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সিআরপিএফের গাড়িকে 'বিলাল' এবং যাত্রীবাহী গাড়িকে 'শওকত' নামে কোড ওয়ার্ড ব্যবহার করেছিল। যদি সেখানে যাত্রীবাহী গাড়ি না থেকে সিআরপিএফের গাড়ি থাকত, সেই সময় সেই গাড়িতে হামলা হত বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।












Click it and Unblock the Notifications