Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maoists Gunned Down: ছত্তিশগড়ের জঙ্গলে তুলকালাম গুলির লড়াই! পুলিশের সঙ্গে সংঘর্ষে হত ৩০ মাওবাদী

Maoists Gunned Down: ছত্তিশগড়ের জঙ্গলে তুলকালাম। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলল মাওবাদীদের। যার ফলে ৩০ মাওবাদীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বেলা ১টা নাগাদ। নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া অভুজমাদ জঙ্গলে। মাওবাদীদের গতিবিধি সম্পর্কে খবর পেয়ে সেখানে অভিযানে গিয়েছিল নিরাপত্তারক্ষীদের যৌথ দল।

Maoists Gunned Down

বস্তার অঞ্চলে মাওবাদীদের গতিবিধির কথা জেনে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা। গতকালই সুকমা জেলায় মাওবাদীদের শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।

ইতিমধ্যেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন মাওবাদীর দেহ উদ্ধারের কথা। এদিনও প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও নকশাল বা মাওবাদীরা এই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। ফলে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি এই এলাকাকে নিরাপদ করে তোলা না যায় ততক্ষণ অবধি অভিযান জারি রাখবেন নিরাপত্তারক্ষীরা।

ছত্তিশগড়ে অনেকদিন ধরেই চলছে মাওবাদী দমন অভিযান। ফলে এদিনের ঘটনা নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে রইল। এই অভিযান সম্পর্কে এবং নিহত মাওবাদীদের সঠিক সংখ্যা নিয়ে আরও তথ্য আসবে বলে জানা গিয়েছে।

সুকমায় মাওবাদীদের যে ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই এনকাউন্টারটি চলেছিল চিন্তাওয়াগু নদীর ধারে। সেই এলাকাটি পড়ে চিন্তাগুফা থানা এলাকায়। এখানে মাওবাদীদের ইম্প্রোভাইজড বেস ছিল। এই অভিযানেও গুলির লড়াই চলেছিল। তবে তার থেকে অনেক বেশি গুলির লড়াই চলেছে এদিন।

এর আগে, ২৯ সেপ্টেম্বর বিজাপুর জেলায় মাওবাদী দমন অভিযান চালিয়ে নিরাপত্তারক্ষীরা গ্রেফতার করেন ৭ মাওবাদীকে। রুটিন পেট্রলিংয়ের সময় নেলোনার ও মিরতপুর থানা এলাকায় মাওবাদীরা ধরা পড়ে। স্থানীয় পুলিশের পাশাপাশি প্যারামিলিটারি ফোর্স ও অন্যান্য নিরাপত্তা এজেন্সি যৌথ অভিযান চালাচ্ছে। গতকাল যে অভিযান চলে তাতে ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটারস ও জেলা পুলিশ। এ ছাড়াও সিআরপিএফের কমান্ডো ব্যাটেলিয়ন ফর রেজলিউট অ্যাকশন বা কোবরা বাহিনীর ২০৬, ২০৮, ২০৪ ও ২০৩ ব্যাটালিয়নের জওয়ানরাও ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+