সংখ্যালঘু হিন্দুদের নিয়ে চিন্তা, লালকেল্লা থেকে বাংলাদেশ সম্পর্কে কী বার্তা দিলেন মোদী?
স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম মোদী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনও বক্তব্য রাখলেন। অতি সম্প্রতি পড়শি বাংলাদেশে রাজনৈতিক বড় পরিবর্তন হয়। শেখ হাসিনার সরকারের পতন হয়৷ বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয়ে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
বাংলাদেশে আর আওয়ামী লিগের সরকার নেই৷ এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। অশান্ত বাংলাদেশে তিনি শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বাংলাদেশ সম্পর্কে বার্তা দিলেন। ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর সেখানেই বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ কী বার্তা দিলেন তিনি পড়শি দেশ প্রসঙ্গে?
#WATCH | PM Narendra Modi says, "As a neighbouring country, I can understand the concern regarding whatever has happened in Bangladesh. I hope that the situation there gets normal at the earliest. The concerns of 140 crore countrymen to ensure the safety of Hindus and minorities… pic.twitter.com/R7ldy91uP9
— ANI (@ANI) August 15, 2024
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। সেই দেশে বহু হিন্দু পরিবারকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। দেশের বহু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা সংঘটিত হয়। আর সেই প্রসঙ্গে দুশ্চিন্তার কথা ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়।
বাংলাদেশে থাকা হিন্দু সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ভারতের ১৪০ কোটি জনগণ। মানবজাতির কল্যাণের কথা ভেবে বাংলাদেশের শুভকামনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শি দেশ হিসেবে বাংলাদেশের ঘটনায় দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। আশা করা হচ্ছে, বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসবে। বাংলাদেশের শান্তি বরাবর ভারত চেয়ে এসেছে৷ বাংলাদেশের 'বিকাশ যাত্রা'য় ভারতের শুভেচ্ছা থাকছে৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মহম্মদ ইউনুস। টুইটে তাঁকেও সেই সময় শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications