আনলক পদ্ধতি শুরু, রেস্তোরাঁ, অফিস সহ বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা ঘোষণা এই তিন রাজ্যের

আনলক প্রক্রিয়া শুরু এি তিন রাজ্যে

জাতীয় রাজধানীতে করোনা ভাইরাসের কেস হ্রাস পাওয়ার পর রবিবার দিল্লি সরকার আরও কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ও আনলক পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুনরায় পার্ক, উদ্যান, গল্ফ ক্লাব এবং যোগাসন ক্লাস ২১ জুন সোমবার থেকে পুনরায় খুলে দেওয়া হবে। এছাড়াও মার্কেট, মার্কেট কমপ্লেক্স এবং শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। দিল্লি ছাড়াও তামিলনাড়ু ও কর্নাটকেও আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

দিল্লি

দিল্লি

* ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে দিল্লিতে সোমবার থেকে পানশালাগুলি খুলবে তবে দুপুর ১২টা থেকে রাত ১০ টা পর্যন্ত

* সোমবার থেকে বাইরে হওয়া যোগা ক্লাসগুলিও খুলে দেওয়া হবে

* ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে বেসরকারি অফিসগুলি সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে

* ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে রেস্তোরাঁও পুনরায় খুলবে সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত

* পাবলিক পার্ক, উদ্যান এবং গল্ফ ক্লাব দিল্লিতে খুলে যাচ্ছে সোমবার থেকে।

 দিল্লির পরিস্থিতি

দিল্লির পরিস্থিতি

তবে গত ১৪ জুন থেকে দিল্লি সরকার ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছেন। মার্কেট ও দোকাগুলিও সম্পূর্ণ ক্ষমতা নিয়ে খুলে গিয়েছে। শনিবার দিল্লিতে সাতজনের মৃত্যু হয়েছে করোনায়, যা ১ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন এবং গত ২৪ ঘণ্টায় ১৩৫টি নতুন কোভিড কেস ধরা পড়েছে।

তামিলনাড়ু

তামিলনাড়ু

রবিবার তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়ানো হয় এবং জেলাগুলিকে তিনটি বিভাগে শ্রেণিবদ্ধ করে কিছু ভ্রমণ শিথিল করার ঘোষণাও করেছে। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গেলপট এই তৃতীয় বিভাগের আওতায় জেলাগুলিতে ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে বাস ও সরকারি বাস চলবে, তবে কোনো বাসে এসি চালানো হবে না। আন্তঃজেলা সফর এই চার জেলার মধ্যে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে চলতে পারে।

তামিলনাড়ুর ১১টি জেলায় করোনার খুব বাজে প্রভাব পড়েছে। এই জেলাগুলিতে সফরের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে জরুরি প্রয়োজনে ভাড়া করা গাড়ি, ট্যাক্সি বা রিক্সা নিয়ে যাতায়াত করা যেতে পারে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা কাজে যাওয়ার জন্য ই-রেজিস্ট্রেশনের পরই সফর করতে পারবেন। এই ১১টি জেলা হল নিলগিরি, তিরপুর, ইরোড, সালেম, কারুর, নামাক্কাল, তাঞ্জাভুর, থিরুভারুর, নাগাপট্টিনাম এবং মায়িলাদুত্তরাই। উপরোক্ত ভ্রমণ বিধিনিষেধগুলি বাকি ২৩ টি জেলা পর্যন্ত বিস্তৃত যা দ্বিতীয় বিভাগে আসে। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে ৫০ জন অতিথি আসতে পারবেন।

কর্নাটক

কর্নাটক

দিল্লির মতো কর্নাটক সরকার শনিবার ঘোষণা করেছে যে সোমবার থেকে লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করার। ২১ জুন থেকে বেঙ্গালুরু শহর সহ ১১টি জেলায় যেখানে পজিটিভ হার ৫ শতাংশের কম, সেইসব জায়গায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এই ১৬টি জেলা হল বেঙ্গালুরু শহর, উত্তর কন্নড়, বেলগাম, মাণ্ড, কোপাল, চিক্কাবল্লপুর, তুমকুর , কোলার, গাদাগ, রায়চুর, বাগলাকোট, কালাবুর্গি, বাভেরি, রামনগর, য়াদগির ও বিদার। এই শিথিলতা সোমবার থেকে শুরু করে ৫ জুলাই ২ সপ্তাহের জন্য ঘোষণা করা হয়েছে।

কি কি খোলা থাকছে

কি কি খোলা থাকছে

*বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা থাকবে

* ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে হোটেলগুলি বিকেল ৫টা পর্যন্ত খোলা (‌এসি ও মদ ছাড়া)‌

* শুটিং, খেলাধূলার (‌দর্শক ছাড়া) অনুমতি রয়েছে

* ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে বাস ও মেট্রো পরিচালিত হবে

*‌ লজ, রিসর্ট ও জিমে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে পরিচালনা করতে পারবে

* সরকারি/‌বেসরকারি অফিস ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে খোলা থাকবে

* তবে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, শপিং মল, থিয়েটার, পাব, সিনেমা হল, বিনোদন পার্ক ইত্যাদি এখনই খুলছে না। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকবাসীকে কোভিড-১৯ বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+