Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা নির্বাচনে অভিষেক-অখিলেশ-শশীদের মোকাবিলা! বিজেপির তালিকায় থাকতে চলেছে বড় চমক

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সর্বশেষ মন্তব্যে তৃণমূল অখুশি হলেও গেরুয়া শিবির বেজায় খুশি। তাদের টার্গেট ৩৫ টি আসন হলেও, প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি বাংলা থেকে গতবারের থেকে ভাল পল করবে। প্রসঙ্গত বিজেপির ২০১৯ সালে বাংলা থেকে ১৮ টি আজনে জয় পেয়েছিল।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই প্রার্থী তালিকা নিয়ে একাধিক বৈঠক করে ফেলেছে। মার্চের শুরুর দিকে তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করাও হতে পারে বলে সূত্রের খবর। সেই তালিকায় একদিকে যেমন প্রধানমন্ত্রী মোদীর নাম থাকতে পারে, অন্যদিকে সেই তালিকায় চমকও থাকতে পারে।

loksabha election

বিপক্ষের অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী তারুর, অখিলেশ যাদব, রাহুল গান্ধীর মতো প্রার্থীদের বিরুদ্ধে চমক দেওয়ার কথা ভেবেছে গেরুয়া শিবির। এইসব আসনগুলিতে বিজেপির প্রার্থী রাজনীতিতে নতুন হতে পারেন বলে সূত্রের খবর। এই কাজ করতে গিয়ে সমাজের পরিচিত মুখদেরই বেছে নিতে চলেছে বিজেপি।

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রথম পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে বৈঠকে বসতে চলেছে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় একশো থেকে দেড়শোজনের নাম থাকতে পারে। সেই তালিকায় প্রধানমন্ত্রী, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক কেন্দ্রের প্রার্থীর নাম থাকতে পারে। প্রথম তালিকায় প্রধানমন্ত্রী মোদীর বারানসী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গান্ঘীনগর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লখনৌ এবং পরিবহণমন্ত্রী নীতীন গডকরির নাগপুর থাকতে পারে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, এবার অনেক কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যে কারণে রাজ্যসভা নির্বাচনে তাঁদের টিকিট দেয়নি গেরুয়া শিবির। সেইসব প্রার্থীরা যাতে ভোটে লড়াই করতে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান, সেজন্য প্রথম বা দ্বিতীয় দফার তালিকায় তাঁদের নাম প্রকাশ করা হতে পারে। যেসব কেন্দ্রীয় মন্ত্রীকে এবার লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে দেখা যেতে পারে, তাঁদের মধ্যে রয়েছেন, পীযুষ গোয়েল, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডভিয়া, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব।

বিপক্ষের নাম করা নেতাদের বিরুদ্ধে প্রার্থী ঠিক করতে সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বের কাছ থেকে তিনটি করে নাম চেয়ে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিপক্ষের সেইসব উল্লেখযোগ্য নেতা বা নেত্রীরা হলেন শশী তারুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কানিমোঝি, অখিলেশ যাদব, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীরা। সূত্রের খবর, তিরুবনন্তপুরমে শশী তারুরের বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+