পরপর ৬ বার দিল্লির নির্বাচনে বিজেপির কঠিন পরাজয়, উঠে আসছে নানা কারণ

দিল্লিতে প্রথম বিধানসভার নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। সেটা ছিল ১৯৯৩ সাল। তারপর থেকে দিল্লিতে ছটি নির্বাচন হয়েছে। ২০২০-র নির্বাচনকে ধরে ছটিতেই পরাজিত হয়েছে বিজেপি।

দিল্লিতে প্রথম বিধানসভার নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। সেটা ছিল ১৯৯৩ সাল। তারপর থেকে দিল্লিতে পরপর ছটি নির্বাচন হয়েছে। ১৯৯৮, ২০০৩, ২০০৮, ২০১৩, ২০১৫। ২০২০-র নির্বাচনকে ধরে ছটিতেই পরাজিত হয়েছে বিজেপি। একবছরেরও কম সময় আগে সারা দেশ-সহ দিল্লিতে মোদী ঝড় থাকলেও, তা কোনও প্রভাব ফেলতে পারেনি দিল্লির ভোটে। বিজেপির এই ব্যর্থতার পিছনে উঠে আসছে নানা কারণ।

রাজ্যের নির্বাচনে ভোট আঞ্চলিক দলকে

রাজ্যের নির্বাচনে ভোট আঞ্চলিক দলকে

২০২০-র দিল্লি বিধানসভার ফল থেকে পরিষ্কার মানুষ লোকসভায় মোদীকে ভোট দিলেও বিধানসভায় কেজরিওয়ালকেই বেছে নিয়েছেন। এর থেকে সিদ্ধান্তে আসা যায় বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি বিধানসভার নির্বাচনে স্থানীয় মানুষের সাহায্য পাচ্ছে। নির্বাচনে বিজেপির জাতীয় ইস্যুগুলিকে স্থানীয় ইস্যু দিয়ে মোকাবিলা করছে। যেমনটি হয়েছে হরিয়ানায় জননায়ক জনতা পার্টির ক্ষেত্রে। এবারের নির্বাচনে তারাই কিং মেকার হয়ে উঠেছিল। বিজেপি নির্দিষ্ট সংখ্যায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় জেজেপির সাহায্য নিতে হয়। মহারাষ্ট্রে বিজেপি ছিল সংখ্যাগরিষ্ঠ দল। কিন্তু স্থানীয় ইস্যু এবং আঞ্চলিক দল বিজেপির জয় চুরি করে নেয়।
একই ঘটনা ঘটে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও। হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নির্বাচনে জয়লাভ করে। বিজেপি আটকে যায় ২৫ টি আসন নিয়ে।

বর্ণ, ধর্মের ভিত্তিতে ভোট ভাগ হয়নি দিল্লিতে

বর্ণ, ধর্মের ভিত্তিতে ভোট ভাগ হয়নি দিল্লিতে

দিল্লিতে বর্ণ, ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি হয়নি বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বরং উন্নয়নের নিরিখেই ভোট হয়েছে। এবার সেই উন্নয়নের ডাকেই জিতলেন অরবিন্দ কেজরিওয়াল।

সমস্যা যখন অন্তর্দ্বন্দ্ব

সমস্যা যখন অন্তর্দ্বন্দ্ব

দিল্লিতে বিজেপির ক্ষমতায় না ফেরার কারণ হিসেবে বলা যেতে পারে অন্তর্দ্বন্দ্বের কথাও। এই ঘটনা ঘটেছিল আগেও। আর এবারের ঘটনা অমিত শাহের কানেও গিয়েছিল। ভোটের আগে অনেকেই বসে যাওয়ায় তিনি কর্পোরেটরদের ডেকে নিয়ে সতর্কও করেছিলেন। এবার তো মনোজ তিওয়ারিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজয় গোয়েলে এবং বিজেন্দর গুপ্তার ক্যাম্প। কেননা সবাই মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।

দিল্লিতে কেবল ১৯৯৩ সালেই জয় বিজেপির

দিল্লিতে কেবল ১৯৯৩ সালেই জয় বিজেপির

বিজেপি ১৯৯৮ নির্বাচনে দিল্লির ক্ষমতা হারায়। সেই সময় সুষমা স্বরাজের নেতৃত্বাধীন সরকার সবজি, বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছিল। প্রথমবার দিল্লি বিধানসভার নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালে। প্রথমবারেই ক্ষমতায় আসে বিজেপি। ৭০ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৪৯ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ১৪ টি আসন। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল নরসীমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+