Odisha: রত্ন ভাণ্ডারেও চুরি! এ কী কাণ্ড পুরীর জগন্নাথ মন্দিরে
গত কয়েক দিন হল খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। উল্টো রথে দিন ডুব্লিকেট চাবি দিয়ে রত্নভাণ্ডারের দরজা খোলা হয়। এদিকে এই কয়েক দিনের মধ্যেই শোনা যাচ্ছে নাকি রত্নভাণ্ডারে চুরি হয়েছে।
মনে করা হচ্ছে নকল চাবি তৈরি করে মন্দিরের রত্নভাণ্ডার থেকে চুরি করা হতো। সেকারণেই নকল চাবি তৈরি করা হয়েছিল। গত ১৪ জুলাই কার্যত রত্নভাণ্ডারের তালা ভেঙে ভেতরে ঢুকেছিলেন কমিটির সদস্যরা। কারণ জেলা প্রশাসনের কাছে যে নকল চাবি ছিল সেটা দিয়ে তালা খুলছিল না।

২০১৮ সাল থেকেই রত্নভাণ্ডারের ভেতরের চেম্বারের চাবি পাওয়া যাচ্ছিল না। তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছিলেন। তারপরেই নকল চাবির কথা জানা যায়। কিন্তু তাতে খোলা যায়নি তালা। শেষে তালা ভাঙতে হয়েছিল কমিটির সদস্যদের।
তারপরেই মনে করা হচ্ছে রত্নভান্ডার থেকে চুরির জন্যই নকল চাবি তৈরি করা হয়েছিল। সোমবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজস্থানের প্রাক্তন আইএএস অফিসার প্রথম এই নিয়ে প্রশ্ন তোলেন । তারপরেই তাঁরা এই নিয়ে আলোচনা করেন। এবং পুরী সরকার চাইলে এই নিয়ে মামলা করতে পারেন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
রত্নভাণ্ডারের একেবারের ভেতরের চেম্বারে মূল্যবান সব রত্ন এবং সোনার গয়না রয়েছে। সেখানে তিনটি কাঠের আলমারি, একটি স্টিলের আলমারি, একটি কাঠের দেরাজ এবং একটি লোহার দেরাজ রয়েছে। তাতে বিশাল বিশাল সব ড্রয়ার রয়েছে। সেই ড্রয়ারের মধ্যে রাখা রয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এই ভেতরের চেম্বারের একটি কাঠেরক আলমারিতেই কেবল তালা পাওয়া গিয়েছে। বাকিগুলিতে কোনও তালা ছিল না। বাকি দুটি কাঠের আলমারিতে যে দুটি তালা লাগা রয়েছে সেটিও ঠিক মতো ছিল না বলে জানা গিয়েছে।
একটি লোহার ড্রয়ারে দুটি লক থাকলেও সেগুলি সঠিকভাবে লাগানো ছিল না বলে জানান হয়েছে। পুরীর রত্নভান্ডারের দরজা খোলা হয়েছে হিসেব নিকেশের জন্য। একাধিক আলমারির তালা ঠিক মতো না থাকায় সন্দেহ জেগে উঠেছে। কোথায় আসল চাবি রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু তার কোনও সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।












Click it and Unblock the Notifications