মসজিদের পুনর্নিমাণ কাজ শুরু করতেই বেরিয়ে এল মন্দিরের ধ্বংসাবশেষ
মসজিদের পুনর্নিমান কাজ শুরু করতেই বেরিয়ে এল মন্দিরের ধ্বংসাবশেষ
বৃহস্পতিবার কর্ণাটকের ম্যাঙ্গালোরের কাছে একটি পুরানো মসজিদের নীচে একটি হিন্দু মন্দিরের মতো স্থাপত্য আবিষ্কৃত হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা এএনআই একটি খবর প্রকাশ করেছে৷ সংবাদমাধ্যমের খবর গঞ্জিমাঠ গ্রাম পঞ্চায়েতে মালালি মার্কেট মসজিদ প্রাঙ্গণে একটি মসজিদ পুনর্নিমাণের কাজ চলছিল৷ সে সময়ই মসজিদের নীচে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে৷

বৃহস্পতিবার ম্যাঙ্গালোরের কাছে মালালিতে জুমা মসজিদের সংস্কার কাজের সময় এই ঘটনাটি ঘটেছে৷ ২১ এপ্রিল দুপুরের দিকে এই বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে মসজিদ কর্তৃপক্ষ সংস্কার কাজ পরিচালনা করার জন্য মসজিদেরই একটি অংশ ভাঙে৷ তারপরই সেখানে মন্দিরের মতো একটি কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে৷ এই ঘটনাটি স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির সন্দেহ তৈরি করে যে ঘটনাস্থলে একটি মন্দির রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়, হিন্দু সংগঠনগুলি সহ বেশ কিছু লোক ঘটনাস্থলে আসে এবং মসজিদ কর্তৃপক্ষকে নথি যাচাই করার জন্য অনুরোধ জানায়।
যদিও এর পরথেকেই কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকাতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন৷ স্থানীয় লোকেদের বক্তব্য এই মসজিদের নীচে একটি হিন্দু মন্দিরের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। এই সলক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতারা এগিয়ে এসেছেন এবং মসজিদের সম্পূর্ণ নথিগুলি যাচাই না হওয়া পর্যন্ত মসজিদ সংস্কারের কাজ বন্ধ করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। দক্ষিণ কন্নড় কমিশনারেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদের কাঠামোর যেমন রয়েছে সেই অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জমির নথিও খতিয়ে দেখছে এবং নথি যাচাইয়ের সময় শান্তি বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছে।
দক্ষিণ কন্নড়ের ডেপুটি কমিশনার রাজেন্দ্র কেভি সংবাদমাধ্যমকে বলেন, আমি ক্ষেত্র আধিকারিক এবং পুলিশ বিভাগের কাছ থেকে বিষয়টি সম্পর্কে তথ্য পেয়েছি। জেলা প্রশাসন ওই জায়গাটির মালিকানার বিবরণ সম্পর্কিত পুরানো জমির রেকর্ড এবং এন্ট্রিগুলি খতিয়ে দেখছে। আমরা সব পক্ষ থেকেই রিপোর্ট নেবো, ওয়াকফ বোর্ডের বক্তব্যও শোনা হবে৷' তিনি আরও যোগ করেন, আমরা দু'পক্ষের দাবিরই বৈধতা পরীক্ষা করব এবং খুব শীঘ্রই উপযুক্ত সিদ্ধান্ত নেব। ততক্ষণ পর্যন্ত, সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার অনুরোধ করছি৷ '
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications