প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে সন্ত্রাসবাদীরা, পাঞ্জাব পুলিশকে আগেই জানিয়েছিল নিরাপত্তা সংস্থা
প্রধানমন্ত্রীকে হুমিক দিয়েছে সন্ত্রাবাদীরা, পাঞ্জাব পুলিশকে আগেই জানিয়েছিল নিরাপত্তা সংস্থা
পাঞ্জাবের ভাতিন্ডা থেকে ফিরোজপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রীর কনভয় আটক ও সুরক্ষা প্রশ্নে দ্বিধাবিভক্ত দেশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রথমে সভায় লোক না হওয়ার কথা বললেও পরে বিষয়টির সমালোচনা শোনা যায় বরিষ্ঠ কংগ্রেস নেতাদের মুখেও৷ ঘটনার ৪৮ ঘন্টা পর নতুন তথ্য উঠে এল, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর, প্রধানমন্ত্রীকে যে হুমিক দিয়েছে সন্ত্রাবাদীরা, পাঞ্জাব পুলিশকে আগেই জানিয়েছিল নিরাপত্তা সংস্থা। এরপরও কেন প্রধানমন্ত্রী যাওয়ার সড়কপথে কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে৷

খালিস্তানি জঙ্গীদের ভিডিও প্রকাশ!
দু'দিন আগেই পাঞ্জাবে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান প্রধানমন্ত্রী৷ আবহাওয়া খারাপ থাকার কারণে সেসময় ভাতিন্ডা থেকে সড়ক পথে যাত্রা করে মোদীর কনভয়। এই যাত্রা পথেই একটি ব্রীজে তাঁর কনভয় ২০ মিনিটের বেশি সময় আটকে থাকে। এবং এরপর কনভয় ঘুরিয়ে এয়ারপোর্টে ফিরে আসেন প্রধানমন্ত্রী। এই ঘটনার পরই পাঞ্জাব পুলিশের দিকে আঙুল ওঠে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে৷ কিন্তু তখন পাঞ্জাব পুলিশ ও সরকারের পক্ষ থেকে বিষয়টি লঘু করার চেষ্টা হলেও পরের দিন একাধিক সংবাদমাধ্যমে একটি ভিডিও উঠে আসে যেখানে এক খালিস্তানপন্থী জঙ্গিকে ইন্দিরা গান্ধী হত্যার ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদীকে হুমিকে দিতে শোনা ও দেখা যায়৷ একই সঙ্গে ওই ভিডিওই দাবি করা হয় যে প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর পেছনে ও বিক্ষোভ দেখানোর বিষয়টিতে খালিস্তানী হাত রয়েছে!

কী বলছে নিরাপত্তা সংস্থার রিপোর্ট!
খালিস্তানপন্থী সন্ত্রাসীদের ভিডিওটি সামনে আসার পর শুক্রবার নতুন করে আরও একটি সংবাদমাধ্যমে উঠে এসেছে। যেখানে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দেশ ও বিদেশের একাধিক ভারত বিরোধী সন্ত্রাসী সংগঠন আগে থেকেই গুরুতর হুমকি দিয়ে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে৷ এ বিষয়টি নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে পাঞ্জাব পুলিশকেও জানানো হয়েছিল বলেও সংবাদমাধ্যমের প্রকাশিত হয়েছে৷

কোন সন্ত্রাসবাদী সংগঠনের হুমকির মুখে প্রধানমন্ত্রী?
দেশের নিরাপত্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম), ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (প্রাক্তন-সিমি), লস্কর-ই-তৈয়বা (এলইটি), জইশ-সহ কাশ্মীরি এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলির কাছ থেকে গুরুতর হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এছাড়াও হরকাত-উল-মুজাহিদিন (এইচএম), হরকাত-উল-জিহাদ-ই-ইসলামি (হুজি), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং হিজব-উল-মুজাহেদিন (এইচএম) এবং অন্যান্য পাক-ভিত্তিক শিখ জঙ্গি সংগঠনগুলিও প্রধানমন্ত্রীর সুরক্ষায় ছিদ্র তৈরির চেষ্টায় রয়েছে।

ফিরোজপুরে পাক-যোগ!
প্রসঙ্গত গত সেপ্টেম্বরেই ফিরোজপুর এবং পার্শ্ববর্তী জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ এবং ফিরোজপুর গ্রামে একটি টিফিন বোমা উদ্ধারের মতো ঘটনাগুলির কথা উল্লেখ করে, নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই এলাকায় পাকিস্তান থেকে বিস্ফোরক চোরাচালান চলছে৷
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications