দাউদের সহযোগীদের বিরুদ্ধে মুম্বইয়ে অপারেশন শুরু করেছে এনআইএ
দাউদের সহযোগীদের বিরুদ্ধে মুম্বইয়ে অপারেশন শুরু করেছে এনআইএ
গত ফেব্রুয়ারিতে ইউএপিএ আইনে দাউদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা শুরু করেছিল এনআইএ৷ এবার মুম্বইয়ে থাকা দাউদ সহযোগীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় সংস্থাটি। এনআইএ-র মুখপাত্র যুক্তা পরাশর এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সোমবার পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে৷ তবে শুধু দাউদ বা তার সহযোগীরাই নয় সঙ্গে মুম্বইয়ের বেশ কিছু হাওয়ালা অপারেটরদের বিরুদ্ধেও মুম্বাইয়ের একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনআইএ৷

মুম্বইয়ের কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছে এনআইএ?
সংবাদমাধ্যমের খবর মুম্বইয়ে ১২টিরও বেশি জায়গাতে অভিযান শুরু করেছে এনআইএ। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সহযোগীদের সম্ভাব্য ঠিকানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালাছে এনআইএ! সোমবার মুম্বইয়ের নাগপাদা, গোরেগাঁও, বোরিভালি, সান্তাক্রুজ, মুম্বরা, ভেন্ডি বাজারের মতো এলাকায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি! এর পাশাপাশি হাওয়ালার বেশ কিছু গোপন ডেরাতেও অভিযান চালাচ্ছে এনআইএ! তবে এই প্রথম নয় এর আগেও মুম্বই পুলিশ সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা দাউদ ও তার সহযোগীদের খোঁজে মুম্বইয়ে তল্লাশি চালিয়ে গিয়েছে! যদিও বড় সড় সাফল্য এসেছে খুব অল্প সংখ্যাতেই!

ইউএপিএ-তে দাউদ ও সহযোগিদের বিরুদ্ধে মামলা!
সম্প্রতি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ। এনআইএ-র মুখপাত্র যুক্তা পরাশর সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েছেন৷ জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশেই এই মামলাটি দায়ের করেছে এনআইএ! সূত্রের খবর দাউদের বিরুদ্ধে এই মামলার তদন্তের জন্য এনআইএ-তে একজন পুলিশ সুপারিনটেনডেন্ট ও একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)-র নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দলই এই অপারেশনের পুরোভাগে রয়েছে!

দাউদকে নিয়ে আন্তর্জাতিক স্তরে সরব ভারত!
কিছুদিন আগেই আন্তর্জাতিক কাউন্টার-টেরোরিজম কনফারেন্স ২০২২-এ বক্তব্য রাখছিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। সে সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের আশ্রয়ে রয়েছে দাউদ ইব্রাহিম। যে ১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণের জন্য মূল অভিযুক্ত! পাকিস্তান তাকে শুধু রাষ্ট্রীয় সুরক্ষায় দেয়নি সঙ্গে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে কার্যত সারা বিশ্বে তার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার সুযোগ করে দিয়েছে! প্রসঙ্গত ১২ মার্চ, ১৯৯৩-এ, মুম্বাইতে ধারাবাহিকভাবে ১৩ টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। যেখানে ২৫৭ জন নিহত হয়, ভারত আজও এই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে দেশে ফেরানোর চেষ্টা করছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications