নমাজ চলাকালীন মসজিদে ঢুকে ভাঙচুর–হামলা‌ দুষ্কৃতীদের, উত্তেজনা ছড়ালো গুরুগ্রামে

আরও একবার ধর্মীয় স্থানে হামলা করার জন্য উত্তপ্ত হয়ে উঠল দেশের এক রাজ্য। গুরুগ্রামে মসজিদ ভাঙচুর ও সেখানকার মানুষদের ওপর হামলা করার অভিযোগে পুলিশ এক ডজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নমাজ চলাকালীন মসজিদে ঢুকে ভাঙচুর–হামলা‌

এই ঘটনাটি বুধবার সন্ধ্যায় গুরুগ্রামের ভোরা কালান এলাকায় হয়েছে। এফআইআর অনুযায়ী, ওই এলাকার কিছু দুষ্কৃতী স্থানীয় এক মসজিদ ভাঙচুর করে, সেখানকার মানুষজনদের মারধর করে এবং এমনকী তাঁদের প্রাণনাশের হুমকিও দেয়। এরপর দুষ্কৃতীর মসজিদের দরজায় তালা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিলাসপুর পুলিশ থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন সুবেদার নজর মহম্মদ। তিনি জানান, মাত্র চারটে মুসলিম পরিবার বাস করে ভোরা কালান এলাকায়। বুধবার যখন তিনি এবং অন্যান্যরা মসজিদে নমাজ পড়তে আসেন, সেই সময় কিছু মানুষ জোর করে ভেতরে ঢুকে পড়ে এবং তাঁদের ওপর হামলা চালায়। মহম্মদ এও দাবী করেছেন যে দুষ্কৃতীরা তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ, ৩২৩, ৫০৬, ১৪৭, ১৪৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত তিনজন অভিযুক্তকে সনাক্ত করতে পেরেছে, তারা হল রাজেশ চৌহান, অনিল ভাদাউরিয়ী ও সঞ্জয় ব্যাস। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্টে, উত্তর প্রদেশের মোরাদাবাদের দুলহেপুর গ্রামে সমবেত প্রার্থনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। উত্তরপ্রদেশের মোরাদাবাদের পুলিশ ভাইরাল ভিডিওটির বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে। প্রকৃতপক্ষে, গ্রামবাসীরা গণনামাজ নিয়ে আপত্তি করেছিল, তবুও মুসলিম সম্প্রদায়ের লোকেরা একটি বাড়িতে জড়ো হয়ে নমাজ পড়ছিল। এই মামলায় এফআইআর দায়েরের পর রাজনৈতিক পারদ অনেকটাই চড়ে গিয়েছিল। এরপর এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলেন।

কিছুদিন আগেই ঐতিহাসিক মসজিদে ঢুকে জোর করে ঢুকে পুজো এবং জয় শ্রী রাম স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কর্নাটকের বিদর জেলাতে। কয়েকজন ওই ঐতিহাসিক মাদ্রাসাতে ঢুকে ভাঙচুর করে এবং পুজো করে বলে দাবী তোলা হয়। জয় শ্রী রাম স্লোগানও দেয় তারা। যদিও ইতিমধ্যে এই ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+