Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যাঙ্ক গ্রাহকদের বড় স্বস্তি! অনলাইন জালিয়াতি থেকে লোন আদায়, কড়া নিয়ম আনছে RBI, কী কী সুবিধা পাবেন?

ডিজিটাল ব্যাঙ্কিং দিন দিন যত সহজ হচ্ছে, সাধারণ মানুষের ঝুঁকিও ঠিক তত বাড়ছে। কখনও অজান্তেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে আবার কখনও লোন আদায়ের নামে দিনের পর দিন ফোন করে হেনস্তা করার মতো সমস্যাগুলো এখন নিত্যদিনের। এবার এই সমস্ত কিছুর রাশ টানতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

RBI

সাম্প্রতিক মুদ্রানীতির ঘোষণায় RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা গ্রাহকদের স্বার্থে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন। যার সরাসরি সুফলগুলি পাবেন সাধারণ মানুষ।

সবচেয়ে বড় খবর হল, ছোট অঙ্কের কোনও অনলাইন প্রতারণার ক্ষেত্রে আর গ্রাহককে একা লড়াই করতে হবে না। RBI এমন একটি নতুন নিয়ম আনতে চলেছে, যেখানে অল্প মূল্যের জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা থাকবে। অর্থাৎ, অনুমতি ছাড়া যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় তাহলে তার দায় পুরোপুরি গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না।

অনেক সময় ব্যাঙ্ক অথবা আর্থিক সংস্থা সম্পূর্ণ তথ্য না দিয়ে গ্রাহকদের অপ্রয়োজনীয় লোন, বিমা অথবা বিনিয়োগের প্রোডাক্ট কিনতে বাধ্য করে। এই 'মিস-সেলিং' বন্ধ করার জন্য এবার কড়া গাইডলাইন আনতে চলেছে RBI। নতুন নিয়মে, কাউকে ভুল বুঝিয়ে অথবা জোর করে কোনও প্রোডাক্ট বিক্রি করা যাবে না।

লোনের কিস্তি বাকি পড়লেই রিকভারি এজেন্টদের হুমকি, চাপ অথবা মানসিক হয়রানির অভিযোগ বহুদিন ধরে উঠছে। RBI স্পষ্ট করে জানিয়েছে যে, আদায়ের নামে অনৈতিক আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। রিকভারি এজেন্ট নিয়োগ এবং তাদের কাজের পদ্ধতি নিয়ে সমস্ত নিয়ম নতুন করে খতিয়ে দেখার জন্য আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কেবল সুরক্ষাই নয়, RBI ছোট ব্যবসায়ীদের দিকেও নজর দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিনা জামানতের লোনের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগে যেখানে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেত, এখন তা বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত করা হচ্ছে। এতে ছোট ব্যবসা বাড়ানোর জন্য মূলধন জোগাড় করা অনেক সহজ হবে।

সব মিলিয়ে, ব্যাঙ্কিং ব্যবস্থায় গ্রাহকদের সুরক্ষা এবং স্বস্তি দেওয়ার জন্য বড় পরিবর্তনের পথে হাঁটছে RBI।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+