Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Spark Originals: ওয়ান ইন্ডিয়া'র নয়া পদক্ষেপ, ভিডিও তৈরিতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

Spark Originals: ভিডিও তৈরিতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তৈরি আধুনিক স্টুডিও।

  • Spark Originals ওয়ান ইন্ডিয়ার নয়া পদক্ষেপ, এআই-চালিত ভিডিও প্রোডাকশন স্টুডিও।
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'কে ব্যবহার করে একাধিক ভাষায় তৈরি হবে ভিডিও। যার মধ্যে আছে হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়, তেলুগু, পাঞ্জাবি, ওডিয়া, বাংলা, গুজরাতি এবং মারাঠি। একই সঙ্গে ইংরেজি, আরবি, স্প্যানিস এবং ফরাসি ভাষাতেও তৈরি হবে ভিডিও।

যুগান্তকারী পদক্ষেপ ওয়ান ইন্ডিয়ার। সংস্থার এইআই নির্ভর ভিডিও প্রোডাকশন স্টুডিও Spark Originals লঞ্চ করতে চলেছে। যেখানে উচ্চ মানের ভিডিও তৈরি হবে। যা সিনেমা তৈরি থেকে শুরু করে ভিডিও কনটেন্টেও কাজে লাগবে। Spark Originals একেবারে অন্য ধরনের অনুভূতি দেবে।

আধুনিক এডিটিং সফটওয়্যার এবং এআই'য়ের ব্যবহার প্রোডাকশনে গতি আনবে। মানুষ এবং এআই'য়ের সৃজনশীলতা একযোগে তৈরি করবে উচ্চ মানের ভিডিও। একই সঙ্গে মিশে যাবে প্রযুক্তি এবং শিল্প। তৈরি হবে আধুনিক অ্যানিমেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও।

Spark Originals

Spark Originals এর টিজার দেখলেই বোঝা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটিকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। নয়া এই সৃজনশীলতা ভিডিও দেখার অভিজ্ঞতাকেই বদলে দেবে বলে দাবি সংস্থার।

মুখ্য বিষয় -

  • AI- নির্ভর গল্প: আইডিয়া দিলেই ন্যারেটিভ তৈরি করে ভিডিও বানিয়ে ফেলবে AI
  • ভিজ্যুয়াল প্রোটোটাইপিং: আকর্ষণীয় দৃশ্য, লাইটের ব্যবহার এবং অসাধারণ কম্পোজিশন প্রোডাকশনকে আরও মজবুত করবে এবং সময় বাঁচাবে।
  • সম্পূর্ণ প্রি প্রোডাকশন সাপোর্ট: গোটা প্রোজেক্ট যাতে সুন্দর ভাবে এগোয় এজন্য স্ক্রিপ্ট তৈরি থেকে স্ক্রিন এবং যাবতীয় বিষয় গুরুত্বপূর্ণ ভাবে নজর রাখা হয়।

B2B Focus

নয়া এই এআই- নির্ভর প্রোডাকশন স্টুডিও এতটাই আধুনিক যে আগামীদিনে ফিল্ম নির্মাতা, ক্রিয়েটার এবং বিজ্ঞাপনদাতাদের সঙ্গেই জোট বেঁধে কাজ করতে পারবে। খুব সহজেই তৈরি করা যাবে ফিচার সিনেমা, টিজার এবং বিভিন্ন ধরনের প্রোটোটাইপ। এই স্টুডিও সম্পূর্ণ ভাবে আলাদা এবং ব্যতিক্রমীও বটে।

কারণ একাধিক আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করা সম্ভব এই এআই- নির্ভর প্রোডাকশন স্টুডিও'র মাধ্যমে। বিশেষ করে হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড়, তেলুগু, পাঞ্জাবি, ওডিয়া, বাংলা, গুজরাত এবং মারাঠি। একই সঙ্গে ইংরেজি, আরাবি, স্প্যানিস এবং ফরাসি ভাষাতেও তৈরি হবে ভিডিও।

এখানেই শেষ নয়, বিনোদন, খেলাধুলা, প্রযুক্তি, অর্থ, শিক্ষা এবং জীবনধারা, এমন বিভিন্ন বিষয়ের উপর এর মাধ্যমে ভিডিও তৈরি করা সম্ভব হবে। Spark Originals ক্রেতাদের মন চাহিদা বুঝতে সক্ষম। আর তা পড়ে সহজেই ফল হাতেনাতে দিতেও সক্ষম।

B2C Focus

ইউটিউব বা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য দুর্দান্ত ভিডিও বানানো যাবে এই প্রযুক্তিতে। অ্যানিমেশন এর পাশাপাশি তৈরি হবে জীবন্ত ভিডিও। এই সব প্রোডাকশন থেকে মানুষ শিখতেও পারবে, অনুপ্রেরণা ও পাবে। স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য ট্রাডিশনাল ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গল্প বলা হবে। বিষয় হিসেবে উঠে আসবে, ঐতিহাসিক গল্প, বিজ্ঞান, ক্রাইম, পরিবেশ সচেতনতা ইত্যাদি। এমন সব গল্প বলা হবে যা তৈরি করবে কৌতূহল, উৎসাহিত করবে সাধারণ মানুষকে।

Discover Spark Originals

Spark Originals এমন একটি প্লাটফর্ম তৈরি করেছে যা নতুন ভিডিও তৈরি করার পাশাপাশি কোবাবোরেট করতেও সাহায্য করবে। এখানে শৈল্পিক সত্ত্বার সঙ্গে মিশে যাবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। ইউটিউবেও রয়েছে Spark Originals। সেখানে গেলেই এক নতুন কথক ও শিল্পীর কাছ থেকে, নতুন আঙ্গিকে গল্প শোনা যাবে।

অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন- spark@one.in ওয়েবসাইটে। B2B ও B2C মডেলে দর্শকদের এআই-এর জেনারেট করা ভিডিয়ো দেখানো হবে। দ্রুত ও নিখুঁত ভিডিয়ো প্রকাশ করার জন্যই ব্যবহার করা হবে এআই। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমার ক্ষেত্রেও কাজে লাগবে এই প্রযুক্তি। যদি কোনও ছবি প্রযোজনা করেন, বা কোনও বিজ্ঞাপনের ক্যাম্পেন চালান অথবা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো তৈরি করেন, তাদের সাহায্য করবে এই Spark Originals।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+