সাত দিনের অতিথি, বাঁচল না বাইকুল্লা চিড়িয়াখানার 'ফ্রিডম বেবি'
ভারতে জন্মানো প্রথম পেঙ্গুইনটির মৃত্যু হয়েছে। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জন্মেছিল সে। ইয়োক স্যাক রিটেনশন ও যকৃতের সমস্যায় ভুগছিল
ভারতের ৭২-তম স্বাধীনতা দিবসের দিন সকলকে বড় আনন্দ দিয়ে মুম্বইয়ের বাইকুল্লা চিড়িয়াখানায় জন্ম নিয়েছিল ভারতের হামবোল্ট পেঙ্গুইন। কিন্তু এক সপ্তাহও বাঁচল না ছানাটি। জানা গিয়েছে ইয়োক স্যাক রিটেনশন ও যকৃতের সমস্যায় ভুগছিল সে। পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন পেঙ্গুইনদের ডিম ও ছানার ৬০ শতাংশই বাঁচে না।

২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার এক চিড়িয়াখানা থেকে মুম্বইয়ের চিড়িখানায় ৮টি পেঙ্গুইন নিয়ে এসেছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তার তিন মাসের মধ্যেই তাদের একটির মৃত্যু ঘটেছিল। সেই থেকে এই দ্বিতীয়বার পেঙ্গুইনের মৃত্যু ঘটল এই চিড়িয়াখানায়।
জানা গিয়েছে জন্মের পর থেকে স্বাভাবিক ভাবেই বেড়ে উঠছিল পেঙ্গুইন ছানাটি। তার বাবা-মা 'মি. মোল্ট' ও 'ফ্লিপার' তার যথেষ্ট যত্ন নিচ্ছিল বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিন্তু গত ২২-এ আগস্ট হঠাতই তাকে নেতিয়ে পড়তে দেখা যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করলেও রাতেই তার মৃত্যু হয়।
চিড়িয়াখানার ডিরেক্টর সঞ্জয় ত্রিপাঠি জানিয়েছেন, 'মি. মোল্ট' ও 'ফ্লিপার-এর এটি প্রথম সন্তান ছিল। পেঙ্গুইনদের ডিন ও চানার বাঁচার হার খুব কম। প্রথম ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ। এই ছানাটির ভেতরে ভেতরে ্সুস্থ তা বাইরে তার আচরণ দেখে বোঝাই যায়নি বলে জানিয়েছেন তিনি। যখন সে নেতিয়ে পড়ে ততক্ষণে চিকিৎসার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications