Yogi Adityanath: গোটা বিশ্বকে সনাতন ধর্মকে সম্মান করার আহ্বান যোগী আদিত্যনাথের
বাংলাদেশ জুড়ে অত্যাচারিত হচ্ছে হিন্দু সংখ্যালঘুরা। হিন্দু বাড়ির মহিলাদের জোর করে পরতে বলা হচ্ছে বোরখা। এমনকি বৃহস্পতিবার বাংলাদেশের দিনাজপুর জেলায় ঘরের ভিতর থেকে এক মহিলা ও তাঁর শিশু কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার পর্যন্ত হয়। যা নিয়ে নতুন করে উত্তেজনা বেড়েছে পূর্ববঙ্গ জুড়ে। এরমধ্যেই এদেশে সনাতনী ধর্ম নিয়ে ঝড় তুললেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশ্ব সভ্যতা রক্ষার জন্য সনাতন ধর্মকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। অযোধ্যায় একটি অনুষ্ঠানে বক্তব্য পেশের সময়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "ভারতের ঋষিরা প্রাচীন জ্ঞানের কথা বলেছেন, "বসুধৈব কুটুম্বকম" - সমগ্র বিশ্বের এক পরিবারকে বর্ণনা করেছেন"। তিনি আরও বলেন যে "এই ধর্ম সবসময় অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল, বিশেষ করে যেকোনও সংকটে তাদের আশ্রয় প্রদান করে এই ধর্মের মানুষজন"।

যোগী আদিত্যনাথ প্রশ্ন তুলেছেন কেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী হিন্দুদের এত সম্মান দেওয়া হয়নি? একই সাথে হিন্দুদের উপর অতীতের নিষেধাজ্ঞাগুলির প্রসঙ্গও এদিন তুলে দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলেছে বা চলছে সেই কথা গুলি তুলে ধরেন যোগী। 'যখন মন্দির এবং ধর্মীয় স্থানগুলি ধ্বংস করা হচ্ছিল এই দেশগুলিতে, তখন বাকিরা কোথায় ছিলেন?' এদিন তাও প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে কাশী, অযোধ্যা, সম্বল এবং ভোজপুরের মতো জায়গায় স্থাপিত হিন্দু মন্দিরগুলিও ইতিহাসে বারবার আক্রমণ এবং অপবিত্র হয়েছে।
যোগী আদিত্যনাথ এদিন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তানদেরও কথাও উল্লেখ করেন। তিনি আওরঙ্গজেবের পরিবারের সদস্যের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, কলকাতার কাছে একটি রিকশা চালাতে দেখেছিলেন তিনি তাঁকে। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে বলেন, আওরঙ্গজেব ও তার পরিবার হিন্দু ধর্ম বিদ্বেষী না হলে এবং হিন্দু ধর্মাবলম্বী কারোর ওপর আক্রমণ না শানালে; তাঁর পরবর্তী প্রজন্মের ভাগ্য এতোটা খারাপ হত না। আওরঙ্গজেবের বিদ্বেষ মনোভাবই তাঁকে এই জায়গায় নামিয়ে এনেছে।
তার বিবৃতি ধর্মীয় সহনশীলতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ইতিহাস জুড়ে বিস্তৃত বিতর্কের জন্ম দিয়েছে। এই মন্তব্যগুলি ভারতে ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক আখ্যান নিয়ে চলমান বিতর্কের ইঙ্গিত দেয়। মুখ্যমন্ত্রী যোগী বিশ্বজুড়ে শান্তি ও একতাকে উন্নীত করার জন্য সনাতন ধর্মকে সমর্থন করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এদিন।












Click it and Unblock the Notifications