নির্ভয়ার সাজাপ্রাপ্তদের ফাঁসির আগে নকল মৃত্যুদণ্ড কার্যকর হল তিহারে
নির্ভয়ার সাজাপ্রাপ্তদের ফাঁসির আগে নকল মৃত্যুদণ্ড কার্যকর হল তিহারে
২২ জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর আগে নকল মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। রবিবার এই নকল মৃত্যুদণ্ড কার্যকর হয়। সাজাপ্রাপ্ত পবন গুপ্তা, অক্ষয়, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসি দেওয়া হবে। এ মাসের গোড়াতে দিল্লি আদালতের পক্ষ থেকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।

জেল কর্তৃপক্ষের তরফে এই নকল মৃত্যুদণ্ডটি সাজানো হয়। ফাঁসিকাঠে ঝোলানের জন্য ওই চার দোষীর ওজন অনুযায়ী বাজে জিনিস ও পাথর ভর্তি বস্তা ব্যবহার করা হয়। এশিয়ার সবচেয়ে বড় সংশোধনাগার চত্ত্বরের ৩ নম্বর জেলে এই পরীক্ষা করা হয়। এখানেই সংসদ হামলাকারী সাজাপ্রাপ্ত আসামি আফজ গুরুকে ২০১৩ সালে ফাঁসি দেওয়া হয়েছিল। তবে ভারতে এই প্রথম চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে।
অন্যদিকে উত্তরপ্রদেশ জেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছেন যে মিরাটের পবন জল্লাদই ওই চারজনকে ফাঁসি দেবেন। জানা গিয়েছে, নির্ভয়ার সাজাপ্রাপ্তরা ভালো মানসিক অবস্থায় রয়েছে তা বোঝার জন্য জেল কর্তৃপক্ষ রোজ তাদের সঙ্গে কথা বলছে। মঙ্গলবার অর্থাৎ ১৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে দুই আসামির কিউরেটিভ পিটিশনের শুনানি হবে। এটাই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে শেষ আইনি বিকল্প। বিনয় শর্মা এবং মুকেশ গত সপ্তাহেই তাদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গিয়ে আবেদন করে শীর্ষ আদালতে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications