৬০-এর কম বয়সী নাগরিকদেরও এবার সমানতালে প্রাণ কাড়ছে করোনা
৬০-এর কম বয়সী নাগরিকদেরও এবার সমানতালে প্রাণ কাড়ছে করোনা
ভারতে করোনায় মোট মৃত্যুসংখ্যার প্রায় ৫০%-এরও বেশি নাগরিকের বয়স ৬০-এর অধিক এবং ৪২% মৃত্যু হয়েছে ৬০ থেকে ৭৫ বছর বয়সী নাগরিকদের, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি রিপোর্ট। আরও জানা যাচ্ছে, ৪৫-৬০ বছরের নাগরিকদের ক্ষেত্রে মৃত্যুর হার ৩৪%।

কী বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা যাচ্ছে, করোনায় মোট মৃত্যুর প্রায় ৭৮% ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনির গুরুতর সমস্যায় ভুগছিলেন। আশার কথা, সেরে ওঠার হার ১৪ দিন আগের ১৩.০৬% থেকে বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ২৫.১৯%। বৃহস্পতিবার পর্যন্ত করোনার জেরে ভারতে ১০৭৫ জন মারা গেছেন, সেরে উঠেছেন ৮৩৭২ জন। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩,৬১০।

সংক্রমণ বাড়ছে কম বয়সীদেরও
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মোট মৃত্যুর ৯.২%-এর বয়স ৭৫ বছরের বেশি হলেও ৪৫ বছরের কমবয়সীদের ক্ষেত্রে মৃত্যু হার বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১৪%। ৬ই এপ্রিলের করোনা পজিটিভদের ব্যাপারে সর্বশেষ সরকারি রিপোর্ট অনুযায়ী, ৪১-৬০ বছরের নাগরিকদের মৃত্যুহার ৩২.৮২% হলেও ২১-৪০ বছর বয়সীদের ক্ষেত্রে তা বেড়ে হচ্ছে প্রায় ৪২%। ফলত আতঙ্কিত কমবয়সীরা।

প্রতিরোধ ক্ষমতা গড়ে দিচ্ছে পার্থক্য
সরকারি সূত্রে জানানো হয়েছে, কমবয়সীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হলেও ৬০ বছরের উর্দ্ধের নাগরিকদের সেরে ওঠার সম্ভাবনা অনেকটাই কম। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ফলে কম বয়সীদের থেকে তাঁরা পিছিয়ে পড়ছেন। ডায়াবেটিস, সিওপিডির মতো প্রাণঘাতী অসুখে জেরবার রোগীদের ক্ষেত্রে করোনা মারাত্মক হতে পারে। চিকিৎসকদের মতে, এরপরে লকডাউন উঠে গেলে কমবয়সীরা কর্মক্ষেত্রে পাড়ি দেবেন, কিন্তু তখনও তাদের সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে চলার শ্রেয়। করোনা সংক্রমন রুখতে একই পরিবারের বৃদ্ধ ও কমবয়সীদের শারীরিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিচ্ছেন চিকিত্সকেরা।












Click it and Unblock the Notifications