বাড়ছে বাজেট বরাদ্দ, ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে কেন্দ্র
বাড়ছে বাজেট বরাদ্দ, ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে কেন্দ্র
আসন্ন কেন্দ্রীয় বাজেটে ২০২০-২১ সালে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বাড়াতে প্রায় ১৫% তহবিল বরাদ্দ করতে পারে কেন্দ্র। বাজেট সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক তিন সরকারি আধিকারিক মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।

নেওয়া হতে পারে ডিজিটাল ইণ্ডিয়ার সাহায্য
পাশাপাশি সূত্রের খবর, আগামীতে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আসন্ন বাজেটে ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরতে চাইছে কেন্দ্র। এদিকে দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা হ্রাসের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না বর্তমানে। একাধিক শিল্প ক্ষেত্রে যথেষ্ট ধস লক্ষ্য করা যাচ্ছে এই সময়েই।

বিগত বছরে বহুলাংশে হ্রাস পেয়েছে গ্রামাঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা
অন্যদিকে গ্রামীণ অঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় কারণে দ্রুত ব্যবহার্য পণ্য বা এফএমসিজি শিল্পে ধস মাত্রা ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। ২০১৯ সালে এই শিল্প প্রবৃদ্ধি কমে সর্বনিম্ন ৯.৭ শতাংশে নেমে গেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশে ঠেকেছে। যা ২০১৩ সালের পর সর্বনিম্ন বলে বলে করেছে ওয়াকিবহাল মহল।

বরাদ্দ হতে পারে ৪০ কোটি টাকার অতিরিক্ত তহবিল
গত বছরের বাজেটের তুলনায় এই বছর অনেকটাই বাড়তে পারে গ্রামীণ ভারতের জন্য বরাদ্দের পরিমাণ। সূত্রের খবর, গতবারের বাজেটের তুলনায় ২০২০-২১ অর্থবছরের গ্রামীণ ভারতের উন্নতির জন্য আরও অতিরিক্ত ৪০ কোটি টাকার তহবিল বরাদ্দ হতে পারে বলেও মনে জানা হচ্ছে।
চলতি অর্থবছরে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের জন্য ২,৪৮,১৩২.৪০ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু দ্রুত উন্নতির জন্য তা এই বারে অনেকটাই বাড়ানো হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications