শপথ নিলেন 'বুলডোজার বাবা', দেখেনিন একনজরে যোগীর মন্ত্রিসভা
শপথ নিলেন 'বুলডোজার বাবা', দেখেনিন একনজরে যোগীর মন্ত্রিসভা
শুক্রবার লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন যোগী আদিত্যনাথ। যিনি শেষ কয়েকবছরে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে 'বুলডোজার বাবা' খেতাব কুড়িয়েছেন! ২০২২এ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ। ৩৭ বছরের খরা কাটিয়ে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব ছিল উত্তরপ্রদেশে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই সঙ্গে বলিউডের অভিনেতা ও 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে৷

কতটা মিলল মন্ত্রিসভা নিয়ে ভবিষ্যতবানী!
এবারের উত্তরপ্রদেশ মন্ত্রিসভা নিয়ে নানা রকমের জল্পনা ও ভবিষ্যতবানী ছিল৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একঅংশ মনে করেছিলেন এবারে যোগীর মন্ত্রিসভায় তিনজন উপমুখ্যমন্ত্রীর হতে পারেন। উপমুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সবার আগে ছিলেন দলিত নেতা বেবি রানী মৌর্য, ব্রাহ্মণ নেতা ব্রিজেশ পাঠক এবং দলের অন্যতম ওবিসি মুখ কেশব প্রসাদ মৌর্য। ব্রিজেশ ও কেশবকে উপ-মুখ্যমন্ত্রী পদ দিলেও বেবিকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছে বিজেপি৷ প্রসঙ্গত, কেশব প্রসাদ মৌর্য গতবারের যোগী মন্ত্রিসভাতেও উপ-মুখ্যমন্ত্রী ছিলেন৷ যদিও এবারে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন৷ কিন্তু দলের সবচেয়ে শক্তিশালী দলিত মুখকে তাঁর জায়গা ফিরিয়ে দিল বিজেপি৷ আশা করা হচ্ছে বিধানপরিষদের সদস্য করা হবে কেশবকে।

কে কোন পদে?
উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন জোটের ২৭৩ বিধায়কের মধ্যে ৮৯ জন ওবিসি এবং ৬৩ জন দলিত, যা রাজ্য বিধানসভায় মোট আসনের ৫৫ শতাংশেরও বেশি। ওয়ানইন্ডিয়া বাংলার দর্শকদের জন্য রইল যোগীর মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী
- কেশব প্রসাদ মৌর্য
- ব্রিজেশ পাঠক মন্ত্রিসভা
উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় যারা জায়গা পেলেন
- সূর্য প্রতাপ শাহী
- সুরেশ কুমার খান্না
- স্বতন্ত্র দেব সিং
- বেবি রানী মৌর্য
- লক্ষ্মী নারায়ণ চৌধুরী
- জয়বীর সিং
- ধর্মপাল সিং
- নন্দ গোপাল গুপ্ত
- ভূপেন্দ্র সিং চৌধুরী
- অনিল রাজভর
- জিতিন প্রসাদ
- রাকেশ সাচান
- অরবিন্দ কুমার শর্মা
- যোগেন্দ্র উপাধ্যায়
- আশিস প্যাটেল
- সঞ্জয় নিষাদ
উত্তরপ্রদেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেলেন যারা
- নিতিন অগ্রবাল
- কপিল দেব অগ্রবাল
- রবীন্দ্র জয়সওয়াল
- সন্দীপ সিং
- গুলাব দেবী
- গিরিশ চন্দ্র যাদব
- ধর্মবীর প্রজাপতি
- অসীম অরুণ
- জেপিএস রাঠোর
- দয়াশঙ্কর সিং
- নরেন্দ্র কাশ্যপ
- দীনেশ প্রতাপ সিং
- অরুণ কুমার সাক্সেনা
- দয়াশঙ্কর মিশ্র 'দয়ালু'
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন
- মায়াঙ্কেশ্বর সিং
- দীনেশ খটিক
- সঞ্জীব গোন্ড
- বলদেব সিং ওলাখ
- অজিত পাল
- যশবন্ত সাইনি
- রামকেশ নিষাদ
- মনোহর লাল মান্নু কোরি
- সঞ্জয় গ্যাংওয়ার
- ব্রিজেশ সিং
- কেপি সিং
- সুরেশ রাহী
- সোমেন্দ্র তোমর
- অনুপ প্রধান 'বাল্মীকি'
- প্রতিভা শুক্লা
- রাকেশ রাঠোর গুরু
- রজনী শর্মা
- সতীশ শর্মা
- দানিশ আজাদ আনসারী
- বিজয় লক্ষ্মী গৌতম












Click it and Unblock the Notifications