Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী বিধানসভা নির্বাচনগুলিতে প্রার্থী চয়নে অভিনব পন্থা বিজেপির

আগামী বিধানসভা নির্বাচনগুলিতে প্রার্থী চয়নে অভিনব পন্থা বিজেপির

২০২৪ এ লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর ২০২২। এই বছরই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই তাল ঠুকতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এরই মধ্যে প্রার্থী নির্বাচনের জন্য অভিনব পরিকল্পনা গ্রহণ করল বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি।

কী বলছেন বিজেপি নেতা?

কী বলছেন বিজেপি নেতা?

নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত এক প্রবীণ বিজেপি নেতা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে বিধানসভা অনুযায়ী কাটাছেঁড়া করবে দল। সংশ্লিষ্ট আসনে বিরোধী দলের শক্তি কতটা, কোন জাতির কতজন মানুষ আছেন, সব বিচার করেই এগোবে তারা। প্রত্যেকটি নির্বাচনেই দেখা যায়, কিছু সিটে সরাসরি একটি দলের বিরুদ্ধে লড়াই । কিছু সিটে আবার ত্রিমুখী লড়াই, একাধিক দলের প্রার্থীরা জোর টক্কর দেন। এই সমস্ত পরিস্থিতি মাথায় রেখে এবার প্রার্থী চয়ন করবে বিজেপি। যদি সেক্ষেত্রে বিদায়ী বিধায়ককে বদলাতে হয়, তা করতেও পিছপা হবে না গেরুয়া শিবির।

সামাজিক সমীকরণ মাথায় রেখে প্রার্থী চয়ন!

সামাজিক সমীকরণ মাথায় রেখে প্রার্থী চয়ন!

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবীণ নেতা বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস'। প্রত্যেক প্রদেশে বিজেপি মানুষের কাছে পৌঁছোবে। সামাজিক সমীকরণ মাথায় রেখে প্রার্থী চয়ন করব আমরা৷ উত্তরপ্রদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতিভিত্তিক সমীকরণ অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যের অধিকাংশ আসনে সমাজবাদী পার্টির সঙ্গে সম্মুখ সমরে নামবে বিজেপি। সেখানে জিততে হলে বিজেপি প্রার্থীদের ৪০-৪৫ শতাংশ ভোট পেতেই হবে৷ আর যে সমস্ত সিটে বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেসের সংগঠন ভাল, সেখানে ৩০-৩৫ শতাংশ ভোট পেলেই হবে'।

স্থানীয় দলগুলির সমীকরণ!

স্থানীয় দলগুলির সমীকরণ!

গোয়ার পরিস্থিতি আবার অন্যরকম। সেখানে সরাসরি কংগ্রেসের সঙ্গে লড়াই বিজেপির। সেখানে কিছু সিটে গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে পারে। তবে এখন আবার দেখা যাচ্ছে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, শিব সেনা, সবাই সেখানে একাধিক সিটে লড়বে। কাজেই সমীকরণ বদলাবার একটা সুযোগ তো থেকেই যাচ্ছে৷ বিজেপি পর্যাপ্ত হোমওয়ার্ক করেই ময়দানে নামবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+