কাশ্মীরের স্কুলে সন্ত্রাসবাদী হানা, বন্দুকধারীদের গুলিতে নিহত শিক্ষক ও প্রিন্সিপাল
এবার স্কুলের মধ্যে প্রবেশ করে এলোপাথারি গুলি চালিয়ে সন্ত্রাসবাদের এক নয়া সংজ্ঞা দিল জঙ্গি সংগঠনগুলি। কাশ্মীরে একটি স্কুলের ভিতর প্রবেশ করে সেখানে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান ২ জন।

জানা গিয়েছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন স্কুলের প্রিন্সিপাল ৪৪ বছরের সুপরিন্দর কৌর। আরও একজন ব্যক্তি সরকারি হাইস্কুলের দীপক চাঁদ নামে রয়েছেন। তিনি স্কুলের শিক্ষক। তাঁকেও গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ঘটনার পরই গুলিবিদ্ধদের স্থানীয় হাতপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ঘটনার তীব্র সমালোচনা করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। তিনি জানান, স্থানীয় বিভাজনকরণরে উদ্দেশে সাম্প্রদায়িক রঙকে কার্যকর করে এমন নৃশংস হামলা চালাতে শুরু করেছে জঙ্গিরা। যাতে কাশ্মীর জুড়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দাঙ্গার আবহ সৃষ্টি করা যায়, তার জন্যই একদমই স্থানীয়দের টার্গেট করা হয়েছে। তিনি জানান, পাাকিস্তান থেকে আসা নির্দেশ মতোই জঙ্গিরা এই কাজ করছে।
উল্লেখ্য, উপত্যকা ধীরে ধীরে এবার শীতের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত, গত কয়েক বছরের ট্রেন্ডে দেখা গিয়েছে, এই গোটা শীতকাল জুড়ে সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি ভঙ্গ করে ভারতকে তাক করে সীমান্তের ওপার থেকে গুলি চালাতে থাকে পাকিস্তান। আর এইভাবে তারা ভারতীয় সেনাকে গুলি বিনিময়ের সূত্রে ব্যস্ত রাখে। আর তার মাঝে সাদা পাহাড়ের বুক চিড়ে পাকিস্তান থেকে ভারতের দিকে জঙ্গি অনুপ্রবেশে মদত দেয় পাকিস্তান। উল্লেখ্য, গত কয়েক মাসে কাশ্মীরে পর পর বহু জঙ্গি হামলার খবর মিলেছে। এর সঙ্গেই জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার মতো ঘটনার জেরে রীতিমতো ত্রাসের পরিমাণ বাড়তে থাকে। এদিকে, তারপরই নজরদারি আঁটোসাটো করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
এদিকে কাশ্মীরে যে নতুন সন্ত্রাসবাদী সংগঠনগুলি তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম রেজিসটেন্স ফোর্স । এই জঙ্গিসংগঠন এন নৃশংস হত্যালীলার দায়ভার স্বীকার করেছে। এদিকে , কাশ্মীরের লেফ্টটনেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন যে, যারাই এই হামলার নেপথ্যে থাকুক না কেন, তারা এর যোগ্য জবাব পাবে। তিনি বলেন, কাশ্মীরে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তার বিঘ্ন ঘটাতেই এই উদ্যোগ। এদকে জম্মু ও কাশ্মীীরেরসমস্ত কয়টি রাজনৈতির দলই এই ঘটনার তীব্র নিন্দা করে। ন্যাশনাল কন্ফারেন্স থেকে পিডিপি সমস্ত দলই এর সমালোচনায় নামে। এদিকে, বিশেষজ্ঞদের মতে, জম্মু ও কাশ্মীরে আশান্তি ছড়াতে নয়া প্যাটার্ন নিয়েছে,জঙ্গিরা।












Click it and Unblock the Notifications