ফের সন্ত্রাসের কবলে উপত্যকা, কাশ্মীরে সেনা ক্যাম্পে ভোরবেলায় জঙ্গি হামলা

ফের একবার কাশ্মীরের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা চালাল জঙ্গিরা। এদিন ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে জম্মুর সাঁঞ্ঝওয়ান এলাকায়। এই হামলায় একজন সেনা ও তাঁর কন্যা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ফের একবার কাশ্মীরের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা চালাল জঙ্গিরা। এদিন ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে জম্মুর সাঁঞ্ঝওয়ান এলাকায়। এই হামলায় একজন সেনা ও তাঁর কন্যা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জঙ্গিরা এখনও সেনা ক্যাম্পের ভিতরে রয়েছে।

ভোরবেলা কাশ্মীরে সেনা ক্যাম্পে ফের নৃশংস জঙ্গি হামলা

এই সেনা ছাউনিটি জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের উপরে অবস্থিত। এদিন ভোরে পাঁচটা নাগাদ আচমকা ফায়ারিং শুরু হয়। কতজন জঙ্গি হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

ভোরবেলা সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করলে বাঙ্কার থেকে গুলি ছোঁড়া হয়। জঙ্গিরাও পাল্টা গুলি চালায়। ফ্যামিলি কোয়ার্টারের কাছে গিয়ে জঙ্গিরা লুকিয়ে গুলি চালাচ্ছে। এমনটাই জানিয়েছেন জম্মুর আইজিপি এসডি সিং জামওয়াল।

জঙ্গি আক্রমণের খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ড্রোন ও হেলিকপ্টার নিয়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে সেনা সূত্রে জানানো গিয়েছে। উরির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য সেনা সতর্ক রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+