সোপরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ! বন্ধ স্কুল, বিচ্ছিন্ন ইন্টারনেট
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

পুলিশের সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে, সেখানে দুপক্ষের গুলির লড়াই চলছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। জানিয়েছেন ওই পুলিশকর্মী।
এদিকে এই অপারেশন শুরু হওয়ার সময়েই এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এলাকার শিক্ষাকেন্দ্রগুলিতে এদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications