ফের জঙ্গি হামলা উপত্যকায়! পুলিশকে লক্ষ্য করে গুলি বৃষ্টি কুলগামে, মৃত ১ পুলিশ কর্মী

ফের জঙ্গি হামলা উপত্যকায়! পুলিশকে লক্ষ্য করে গুলি বৃষ্টি কুলগামে, মৃত ১ পুলিশ কর্মী

আফগানিস্তানে তালিবানি উত্থানের পর থেকে বারেবারেই সন্ত্রাসী হামলায় কেঁপে উঠছে উপত্যকার মাটি। এবার জঙ্গি হামলার কবলে পড়ল কুলগাম। সূত্রের খবর, কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী আজ সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুলগামে একটি পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন এক পুলিশ কর্মী। ঘটনাস্থল থেকে তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই তিনি মারা যান বলে জানা যাচ্ছে।

ফের জঙ্গি হামলা উপত্যকায়! পুলিশকে লক্ষ্য করে গুলি বৃষ্টি কুলগামে, মৃত ১ পুলিশ কর্মী

এদিকে পুলিশ-জঙ্গি গুলির লড়াই চলাকালীন সময়ে ওই এলাকার এক সাধারণ যুবকও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনার পরেই গোট এলাকা ঘিরে ফেলেছে সেনা। সন্ত্রাসীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে এর একদিন আগে শ্রীনগরে সন্ত্রাসীদের হাতে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন সাব-ইন্সপেক্টর নিহত হন।

পুলিশ সূত্রে খবর শুক্রবার, কিছু অজ্ঞাত বন্দুকধারী কুলগাম জেলার ওয়ানপোতে একটি পুলিশের টহলদারি দলকে লক্ষ্য করে আচমকা আক্রমণ করে। শুরু হয় গুলি বর্ষণ। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই সময়েই গুলিতে একজন পুলিশ গুরুতর আহত হন। ওই পুলিশ কর্মীই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শহিদ পুলিশ কর্মীর নাম বান্টু শর্মা। এদিকে ছেলের মৃত্যুর খবর আসা মাত্র শোকের ছায়া নেমেছে বান্টু শর্মার পরিবারে। বর্তমানে হামলাকারীদের সন্ধানে এলাকা ঘিরে রেখে একযোগে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনা।

এদিকে এর আগে রবিবার পুরনো শ্রীনগরের খানিয়ার এলাকায় বাজারের মাঝখানে এক পুলিশ কর্মীকে প্রকাশ্যেই গুলি করে হত্যা করে এক সন্ত্রাসী। মারা যান হন পুলিশ কর্মী আরশিদ আহমেদ মীর। গোটা ঘটনাটিই ধরা পড়েসিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজেই দেখা যায় আসশিদকে পিছনকে পরপর দুবার গুলি করে ওই জঙ্গি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই পুলিশ কর্মী। এরপর তাকে দ্রুত শ্রীনগরের সৌরা এলাকার শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+