জম্মু অঞ্চলের রাজৌরি জেলায় ফের সন্ত্রাসী হামলা, সেনাবাহিনীর গাড়ির ওপর চলল গুলি!
ফের সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা! ফের একবার রক্তাক্ত ভূ-স্বর্গ! বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবানি এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়।
যা জানা যাচ্ছে, সুন্দরবানি মাল্লা রোডের পাশে ফল গ্রামের কাছে গভীর জঙ্গলের মধ্যে দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে। ৯ জেএকে গাড়িটি যখন এলাকায় টহল দিচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে এক বা দুই রাউন্ড গুলি চালানো হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই এলাকাটিকে জঙ্গিদের পরিচিত অনুপ্রবেশ রুট হিসেবে বিবেচনা করা হয়।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই হামলার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
একজন প্রতিরক্ষা মুখপাত্রও নিশ্চিত করেছেন যে সুন্দরবানিতে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে, তবে তার কাছে আর কোনও বিশদ বিবরণ ছিল না। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
অন্যদিকে বুধবার ভোরে পাঠানকোট সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারী সেনাদের গুলিতে নিহত হয়েছে বলেই জানা যাচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) সদস্যরা সীমান্তের তাশপাটন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এরপর বিএসএফ সৈন্যরা অনুপ্রবেশকারীকে থামতে বলে, কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে। ফলে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালালে অনুপ্রবেশকারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
বারবার এই অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এর জন্যে পাকিস্তান রেঞ্জার্সের কাছে এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানাবে বিএসএফ বলেই জানা যাচ্ছে। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, বিশেষ করে পাঞ্জাবের ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। কাশ্মীর থেকে পাঠানকোট-দুই জায়গায়ই অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে! অথচ এত সবের মধ্যেও সন্ত্রাসী হামলা ঘটেই গেল রাজৌরি জেলার সুন্দরবানি এলাকায়।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications