কর্নাটকের পথে এবার গোয়ার দুই তৃতীয়াংশ কংগ্রেস বিধায়ক! বিজেপির হাত শক্ত হওয়া সময়ের অপেক্ষা

শুধু তেলেঙ্গানা কিংবা কর্নাটকেই নয়, গোয়াতেও ভাঙনের মুখোমুখি কংগ্রেস পরিষদীয় দল।

শুধু তেলেঙ্গানা কিংবা কর্নাটকেই নয়, গোয়াতেও ভাঙনের মুখোমুখি কংগ্রেস পরিষদীয় দল। ইতিমধ্যেই সেখানকার ১৫ বিধায়কের মধ্যে ১০ জন দল থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছেন। তাদের বিজেপির যুক্ত হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই দশ বিধায়ক স্পিকারের সঙ্গে দেখা করেছেন।

কর্নাটকের পথে এবার গোয়ার দুই তৃতীয়াংশ কংগ্রেস বিধায়ক! বিজেপির হাত শক্ত হওয়া সময়ের অপেক্ষা

গোয়া বিধানসভার সদস্য সংখ্যা ৪০। ২০১৭ সালের নির্বাচনের পরে কংগ্রেস গোয়ায় ছিল একক বৃহত্তম দল। যদিও এমজিপি এবং গোয়া ফরোয়ার্ড পার্টির সমর্থন নিয়ে গোয়ার সরকার গড়ে বিজেপি। পরে সেখান ভাঙন হতে হতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ। মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ায় বিধায়ক সংখ্যা ৩৬-এ গিয়ে দাঁড়ায়। প্রায় একমাস আগে গোয়া বিজেপির সভাপতি জানিয়েছিলেন ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান।

যেসব বিধায়ক দলের সঙ্গে বিচ্ছেদ করেছেন, তাঁরা হলেন, বাবু কাভালেকর, বাবুশ মনসেরাট্টে, তাঁর স্ত্রী জেনিফার মনসেরাট্টে, টনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেরা, ফিলিপ নেরি রডরিগস, ক্লাফাসিও, উইলফ্রেড ডিসা, নিশিকান্ত হালাঙ্কার এবং ইসিডোর ফার্নান্ডেজ।

এদিকে এইভাবে দলের বিধায়ক সংখ্যা বৃদ্ধি করতে পেরে উচ্ছ্বসিত বিজেপি শিবির। এবার তারা সহযোগীদের ছেড়েও দিতে পারবে। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই সমেত গোয়া ফরওয়ার্ড পার্টির মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+