তেলাঙ্গানায় পুলিশকে কাঁধে তুলে উল্লাস উচ্ছ্বসিত জনতার! খাকি উর্দির দাপটকে কুর্নিশ সাধারণ মানুষের

তেলাঙ্গানায় পুলিশকে কাঁধে তুলে উল্লাস উচ্ছ্বসিত জনতার! খাকি উর্দির দাপটকে কুর্ণিশ সাধারণ মানুষের

এদেশে ওয়াংখেড়ে স্টেডিয়াম কিম্বা ইডেনে গার্ডেনে এমন ছবি দেখা যায় ভারতের ম্যাচ জয়ের পরই। ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ম্যাচ জয়ের পরই কোহলি কিম্বা সচিনদের কাঁধে তুলে বাকি ক্রিকেটারদের উল্লাসের ছবি দেখেছে ১৩০ কোটির দেশ। এবার বাস্তবের 'হিরো' পুলিশ কর্মীদের কাঁধে তুলে উল্লাসের ছবি দেখল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

তেলাঙ্গানা গণধর্ষণকাণ্ডের ৪ জন অভিযুক্তকে ভোররাতে পুলিশি এনকাউন্টারে নিকেশের খবর এদিন ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে উল্লাস দেখা যায়। আর সেই উল্লাস ঘিরেই একাধিক ছবি উঠে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

রাখী পরানো হয় পুলিশের হাতে

অভিযোগ ছিল, ২৭ নভেম্বর রাতে তরুণীর গণধর্ষণের পর তার মামলা দায়ের করতে গড়িমসি করেছে পুলিশ। আর তার জেরেই কয়েকদিন আগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। কিন্তু শামশাবাদ এনকাউন্টারের পর মুহূর্ত থেকেই জনতার উল্লাসের ছবি কার্যত পাল্টে যায়। এদিন পুলিশ কর্মীদের হাতে রাখী পরিয়ে দিনটি পালন করেন পুলিশ।

পুলিশকে কাঁধে তুলে উল্লাস

পুলিশকে কাঁধে তুলে এদিন উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। প্রসঙ্গত, এদিন সকালেই জানা যায় তেলাঙ্গানাকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারে নিকেশ করা হয়।

হায়দরাবাদে মিষ্টি খাওয়ানো হল পুলিশকে

হায়দরাবাদে পুলিশকর্তাদের দেখেই স্যালুট করেন মহিলরা। বহু পুলিশকর্তাকে সামেন পেয়ে অনেকেই হাতে পরিয়ে দেন রাখী। খাওয়ানো হয় মিষ্টি।

পুলিশকে দেখে পুষ্পবৃষ্টি

পুলিশকে দেখে এদিন পুষ্পবৃষ্টি শুরু করে সাধারণ মানুষ। এদিন এনকাউন্টারের ঘটনাস্থলে পুলিশকে দেখেই পুষ্পবৃষ্টি করতে দেখা যায় সাধারণ মানুষকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+