Telangana Election Results 2023: তেলেঙ্গানায় প্রাথমিক ফলাফলে ব্যবধান গড়ল কংগ্রেস! বিজেপি রইল তিমিরেই
Telangana Election Results 2023: ইভিএম খোলার পর থেকে তেলেঙ্গানায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস ও বিআরএসের মধ্যে। কামারেডি আসন থেকে কেসিআর এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি। অন্যদিকে তেলেঙ্গানার কংগ্রেস ইনচার্জ মংানিকরাও ঠাকরে বলেছেন, কংগ্রেস ৭০ টি আসনে জয়ী হচ্ছে।
বিআরএস প্রার্থী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কেটিআর সিরলিল্লা আসন থেকে এগিয়ে রয়েছে। অন্যদিকে জুবিলি হিলস আসনে কংগ্রেস প্রার্থী আজহার উদ্দিন এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।

শেষ পাওয়া খবর কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে ৬০ টি আসনে এবং বিআরএস ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৩ টি আসনে এবং নির্দলপ্রার্থীরা ছটি আসনে এগিয়ে রয়েছেন। বিআরএসের এমএলসি কে কবিতা বলেছেন, তারা ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।
গোশামহল আসনে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা টি রাজা সিং। তিনি এই আসনের বর্তমান বিধায়ক এবং তেলেঙ্গানায় বিজেপির একমাত্র বিধায়ক।
সূত্রের খবর প্রতিবেশী কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার-সহ কর্নাটকের ১১ জন মন্ত্রী ভোট গণনার আগেই হায়দরাবাদ পৌঁছে গি.য়েছঝেন। দলের হাইকমান্ডের তরফে ডিকে শিবকুমারকে জয়ী বিধায়কদের একসঙ্গে রাখার দায়িত্ব দিয়েছে।
উল্লেখ করা প্রয়োজন ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের পূর্বাভাস ছিল ৪২ শতাংশ ভোট নিয়ে কংগ্রেস অন্তত ৬৯ টি আসন দখল করতে পারে। অন্যদিকে বিআরএস ৩৯ শতাংশ ভোট তাদের ঝুলিতে ভরতে পারে।
তেলেঙ্গানা রাজ্য গঠনের পরে পরপর দুবার নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হতে এবার তিনি লড়াই করছেন। প্রসঙ্গত ২০১৪ সালে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে নতুন রাজ্যের অস্তিত্ব পায় তেলেঙ্গানা।
গত দশ বছরের শাসনের কারণে বিআরএস প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হয়েছে। অন্যদিকে কংগ্রেস বিআরএসের বিরুদ্ধে বেকারত্ব ও দুর্নীতি নিয়ে প্রচার চালিয়েছে। এদিনের গণনায় ২২৯০ জন প্রার্থী ভাগ্য জানা যাবে। গত ৩০ নভেম্বরের ভোটে রাজ্যের ৭১.৩৪ শতাংশ মানুষ ভোটদান করেছিলেন।












Click it and Unblock the Notifications