Telangana Assembly Election 2023: সনিয়া গান্ধী তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন! দাবি তেলেঙ্গানার 'সিনিয়র' নেতার

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ক্ষমতায় ফিরতে চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। অনেক দাবিদার থাকলেও কংগ্রেসের তরফে তেলেঙ্গানার জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরই মধ্যে দলীয় সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি দাবি করেছেন, দল ক্ষমতায় এলে, সনিয়া গান্ধী তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন।

তবে তাঁর লক্ষ্য মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়া নয় বলে প্রচারের ফাঁকে জানিয়েছেন। এবার দল কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডিকে নালগোণ্ডা থেকে বিধানসভা আসনে প্রার্থী করেছেন। তিনি বলেছেন, সনিয়া গান্ধী তাঁকে মুখ্যমন্ত্রী পদ দেবেন। তেলেঙ্গানায় তাঁর থেকে সিনিয়র কেউ নেই বলে জানিয়েছেন কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি।

তেলেঙ্গানার সিনিয়র নেতার দাবি তাঁকেই CM করবেন সনিয়া

কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি জানিয়েছেন, তিনি দলের ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী। কংগ্রেস ক্ষমতায় এলে তিনি নালগোন্ডার বিধায়ক হিসেবে স্থানীয় মানুষের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তেলেঙ্গানায় ভঙ্গীরের সাংসদ কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি। এছাড়াও তিনি নালগোন্ডার চারবারে (১৯৯৯, ২০০৪, ২০০৯ ও ২০২৪) বিধায়ক।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি ভারত রাষ্ট্র সমিতির কাঞ্চরলা ভূপাল রেড্ডির কাছে হেরে যান। এবারের নির্বাচনে সেই কাঞ্চরলা ভূপাল রেড্ডিই তাঁর বিরুদ্ধে প্রার্থী। কংগ্রেস প্রার্থী জানিয়েছেন, দলের তরফে তাঁকে ভঙ্গীর থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি পুরনো নালগোন্ডা আসন চেয়ে নেন। কারণ সেই এলাকার মানুষ শিখিয়েছে কীভাবে সেবা করতে হয়।

কাঞ্চরলা ভূপাল রেড্ডি ছাড়াও এবার তেলেঙ্গানায় কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি, উত্তরকুমার রেড্ডি, মধু গৌড় ইয়াসখি, মাল্লু ভাট্টি বিক্রমার্কা এবং দানসারি অনুসূয়া ওরফে সীথাক্কা।

গত জুলাইয়ে রেভান্থ রেড্ডি দাবি করেছিলেন, কংগ্রেস রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতলে, সীথাক্কাকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করা হতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছিলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা কংগ্রেসের নীতির মধ্যে পড়ে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+