Telangana Election 2023: নির্বাচনী সভায় মোদী-KCR-কে নিশানা! হায়দরাবাদে যুবকদের সঙ্গে কথায় অনুপ্রাণিত রাহুল

Telangana Assembly Election 2023: ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন। তার আগে সেখানে নির্বাচনী ময়দান সরগম। একই দিনে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন নির্বাচনী সভা থেকে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের উদ্দেশে বলেন, কেসিআরের বলা উচিত তিনি তেলেঙ্গানার জন্য কী করেছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিংসা ও ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন।

রাহুল গান্ধী অভিযোগ করেন, কেসিআর দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন। সব অর্থ উপার্জনের পোর্টফোলিও রাও-এর পরিবারের সদস্যদের কাছে রয়েছে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আজ তেলেঙ্গানায় দোরালা সরকার (সামন্ত সরকার) ও প্রজলা সরকারের (জনগণের সরকার) মধ্যে লড়াই চলছে।

Telangana Election 2023

রাহুল গান্ধী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন, কংগ্রেস কী করেছে। কংগ্রেসকে প্রশ্ন করার আগে মুখ্যমন্ত্রী বলা উচিত তিনি এই দক্ষিণের রাজ্যের জন্য কী করেছেন। রাহুল গান্ধী আশ্বাস দিয়ে বলেন, কংগ্রেসের সরকার গঠন হলে, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ছটি গ্যারান্টি আইনে পরিণত করা হবে। তিনি আরও বলেন, কংগ্রেসের লক্ষ্য হল তেলেঙ্গানায় বিআরএস এবং জাতীয় পর্যায়ে বিজেপিকে পরাস্ত করা।

তিনি বলেছেন, তেলেঙ্গানার লড়াই বিআরএস ও কংগ্রেসের মধ্যে। সেই লড়াইয়ে বিআরএস পরাজিত হবে। পরে দিল্লিতে নরেন্দ্র মোদীকেও কংগ্রেস পরাজিত করবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেস ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে যাচ্ছে, তাই কংগ্রেসকে সমর্থন করুন।

রাহুল গান্ধী বলেন, হায়দরাবাদ শহর থেকে কেসিআর প্রতিদিন কোটি কোটি টাকা লুট করছেন বলে অভিযোগ। কংগ্রেসের সময় এই শহরের বিকাশ হয়, বলেছেন তিনি। এর আগে রাহুল গান্ধী হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় যান। সেখানকার কর্মী ও আগতদের সঙ্গে খোলামেলা কথোপকথন করেন তিনি। যা রাহুল গান্ধী পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।

এব্যাপারে তিনি বলেছেন, এদিন হায়দরাবাদের অশোকনগরে বেশ কয়েকজন যুবকের সঙ্গে কথা বলেছেন, যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সফলতা পাবে বলে আশাপ্রকাশ করার তিনি অনুপ্রাণিত হয়েছেন, কারণ রাজ্য গঠন হওয়ার ১০ বছর পরেও তাঁদের আকাঙ্খা পূরণ হয়নি।

বিআরএস সরকারকে নিশানা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন. তেলেঙ্গানার যুবকরা গত দশ বছরে সরকারের দুঃশাসনের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুবকদের স্বল্পকে বাস্তবে রূপান্তরিত করাই কংগ্রেসের কর্তব্য, বলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার গঠনের প্রথম বছরে দু-লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণের জন্য একটি চাকরির ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, এটা কেবল প্রতিশ্রুতি নয়, এটা কংগ্রেসের গ্যারান্টি, দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+