Telangana Assembly Election 2023: তেলেঙ্গানার প্রচারে উঠে এল ২৬/১১-র কথা! রাহুলের সঙ্গে KCR-এর তুলনা মোদীর

Telangana Assembly Election 2023: তেলেঙ্গানার মেডকে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল ২৬/১১-র প্রসঙ্গ। নাম না করেই প্রধানমন্ত্রী বলেন, একটি অযোগ্য সরকারের কারণে সন্ত্রাসবাদী হামলা।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আজকের দিনে দেশ বড় সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল। এই হামলায় অনেক নিরাপরাধ দেশবাসীর মৃত্যু হয়েছিল। তিনি বলেন ২৬/১১-র দিনটি মনে করিয়ে দেয়, অযোগ্য ও দুর্বল সরকার দেশের কতটা ক্ষতি করতে পারে।

Telangana Assembly Election 2023

প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৪ সালে দেশের মানুষ দুর্বল কংগ্রেস সরকারকে সরিয়েছিল এবং শক্তিশালী বিজেপি সরকার গঠন করেছিল। যে কারণে আজ দেশ থেকে সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করা গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবার গডগেল ও কামারেডি-এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধানমন্ত্রী মোদী মেডকের নির্বাচনী সভা থেকে তা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যকে তাঁর ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন। তিনি প্রশ্ন করেন, কেসিআরকে কেন অন্য আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার পড়ল? কেন তাঁকে দ্বিতীয় জায়গায় যেতে হল?

প্রধানমন্ত্রী মোদী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করে বলেন, রাহুল গান্ধীকে আমেঠি ছেড়ে কেরলে পালাতে হয়েছিল। তিনি বলেন, এর বড় কারণ হল বিজেপি প্রার্থী এটেলা রাজেন্দর এবং অন্য কারণ হল কৃষক ও দরিদ্রদের ক্ষোভ।

প্রধানমন্ত্রী মোদী বলেন, তেলেঙ্গানা এই বছর শুধুমাত্র একটি রেজোলিউশন নিয়ে এগিয়ে চলেছে। এবার এখানে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠন করা হবে। তিনি বলেন, এখন সময় এসেছে পদ্মের পূর্ণ প্রস্ফুটিত হওয়ার। তেলেঙ্গানায় উন্নয়নের প্রতিশ্রুতি কেবল বিজেপিই পূরণ করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগেও তেলেঙ্গানায় একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রচারে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন তেলেঙ্গানা এবার অনগ্রসর শ্রেণি থেকে মুখ্যমন্ত্রী পাবে। কংগ্রেস ও বিআরএসকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন উভয়ের ডিএনএতেই রয়েছে দুর্নীতি, তুষ্টি ও স্বজনপ্রীতি।

তেলেঙ্গানায় এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। একদিকে যখন বিআরএস পরপর তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার লড়াই করছে, অন্যদিকে কংগ্রেস ও বিজেপি ক্ষমতার আসার লড়াই করছে। ২০১৮ সালের নির্বাচনে বিআরএস ১১৯ টি আসনের মধ্যে ৮৮ টি আসনে জয়ী হয়েছিল। তারা পেয়েছিল মোট ভোটের ৪৭.৪ শতাংশ। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র ১৯ টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+