লক্ষ্য বিধানসভা নির্বাচনে আগেরবারের থেকে বেশি আসনে জয়! বিজেপিকে 'অনুসরণ' করলেন তেলেঙ্গানার কেসিআর
Telangana Assembly Election 2023: নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা না করলেও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের একাংশের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। এবার সেই পথ অনুসরণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
নির্বাচন কমিশন তেলেঙ্গানার ভোটের দিন ঘোষণা না করলেও, এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয় রাজ্যের ১১৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তিনি যে দুটি নির্বাচনী এলাকা গজওয়েল ও কামারেডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাও জানিয়েছেন।

প্রার্থী তালিকা ঘোষণার সময় কে চন্দ্রশেখর রাও দাবি করেছেন, তাঁর দল এবারের নির্বাচনে গতবারের থেকেও বেশি আসন অর্থাৎ ৯৫ থেকে ১০৫ টি আসনে জয় পাবে বলে দাবি করেছেন। প্রসঙ্গত ২০১৮-র বিধানসভা নির্বাচনে কেসিআরের দল তেলেঙ্গানা থেকে ৮৮ টি আসনে জয়ী হয়েছিল।
উল্লেখ করা প্রয়োজন যে তেলেঙ্গানা বিধানসভার সদস্য সংখ্যা ১১৯। তেলেঙ্গানায় এআইএমআইএম-এর সঙ্গে বিআরএসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কেসিআর। আরও উল্লেখ করা প্রয়োজন গতবার নির্বাচনের সময় কেসিআরের দলের নাম ছিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। আর এবার তা বদল করে হয়েছে ভারত রাষ্ট্রীয় সমিতি।
এবারের প্রার্থী তালিকায় বিআরএস সাত আসনে প্রার্থী পরিবর্তন করেছে। সেগুলি হল বোথ, খানাপুর, ওয়াইরা, কোরুতলা, উৎপল, আসিফবাদ, মেটপল্লী। এছাড়াও চারটি আসনে এখন বিআরএস প্রার্থী তালিকা ঘোষণা করেনি, সেগুলি হল গোসামহল, নামপল্লী, জানগাঁও এবং নরসাপুর। ঘোষিত ১১৫ জনের মধ্যে তফশিলি জাতি উপজাতি প্রার্থীর সংখ্যা ৩০।
প্রার্থী তালিকা ঘোষণার পরে কেসিআর কন্যা কে কবিতা বলেছেন, তাদের নেতা কেসিআরবাবু আসন্ন নির্বাচনের জন্য ১১৯ টি আসনের মধ্যে ১১৫ জন ব্যতিক্রমী প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এটা হতে পেরেছে, কেসিআরের সাহসী নেতৃত্বে আর দলের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসের কারণে। তিনি জনগণের কাছে আশীর্বাদ কামনা করেছেন।
২০১৮-র তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ১১৯ সদস্যের তেলেঙ্গানা বিধানসভায় কেসিআরের দল ৮৮টি আসন পেয়েছিল। কংগ্রেস ও এআইএমআইএম পেয়েছিল যথাক্রমে ১৯ ও ৭ টি আসন। বিজেপি মাত্র একটি আসনে জয়ী হয়েছিল।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications