'বিজেপিকে সুদর্শন চক্র দিয়ে বধ করা হবে, কৃষ্ণের আশীর্বাদ পেয়েছি',ফের খবরে লালুপুত্র তেজপ্রতাপ

ফের একবর খবরের শিরোনামে বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদের পুত্র তেজপ্রতাপ যাদব। দাম্পত্য সংক্রান্ত বিবাদের জেরে বেশ কিছুদিন বাড়ি থেকে দূরে ছিলেন তেজ।

ফের একবর খবরের শিরোনামে বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদের পুত্র তেজপ্রতাপ যাদব। দাম্পত্য সংক্রান্ত বিবাদের জেরে বেশ কিছুদিন বাড়ি থেকে দূরে ছিলেন তেজ। স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে তেজের দাম্পত্য কলহ নিয়ে গোটা পরিবার চিন্তিত ছিল। প্রায় এক মাসেরও বেশি সময় তেজ বৃন্দাবনে কাটিয়ে ফিরেছেন । আর ফিরেই বিজেপি কে নিশানায় রেখে তোপ দেগেছেন লালুপরিবারের এই সদস্য।

বিজেপিকে সুদর্শন চক্র দিয়ে বধ করা হবে, কৃষ্ণের আশীর্বাদ পেয়েছি,ফের খবরে লালুপুত্র তেজপ্রতাপ

এই বছর ছট পুজো কার্যত পালিতই হয়নি লালু প্রসাদের পরিবারে। তেজপ্রতাপের দাম্পত্য কলহ ও লালু প্রসাদের শারীরিক অসুস্থতার জন্য রাবড়ি দেবী এবছর ধুমধাম সহকারে পালন করেননি ছট পুজো। এদিকে, বহুদিন বাদে তেজ ফিরেছেন বাড়িতে। ফিরেই আরজেডির যুব নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তিনি জানান ,'আমি বিহারে ফিরেছি শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে।এই রাজ্য কুরুক্ষেত্র হতে চলেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, আর আমাদের শাসকদের সুদর্শন চক্র দিয়ে বধ করা হবে।'

পাশাপাশি তেজপ্রতাপ জানান, তাঁর ভাই এই যুদ্ধে 'অর্জুন' এর ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা গিয়এছিল ভাই তেজস্বীর সঙ্গে তেজপ্রতাপের সম্পর্ক মনমালিন্যের কারণে তেজপ্রতাপ বাড়ি ছেড়ে চলে যান। পাশাপাশি স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে তেজের সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে ঠেকার জন্যই তেজপ্রতাপ বাড়ি ছেড়েছিলেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+