২০ বার ছুরির আঘাত, পাথর মেরে থেঁতলে দেওয়া হল মাথা! ভয়ঙ্কর খুনের সাক্ষী দেশ
Delhi Murder Case: দিল্লির বুকে ভয়ঙ্কর ঘটনা! শাহবাদ ডায়েরি (Shahbad Dairy Murder) এলাকাতে ১৬ বছরের এক কিশোরীকে হত্যার ঘটনায় শিউরে উঠছে দেশ। যদিও ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই কিশোরীর প্রেমিক বলে জানা গিয়েছে।
ধৃত ওই যুবকের নাম সাহিল বলে জানা গিয়েছে। বয়স মাত্র ২০। উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শাহাবাদ ডেইরি এলাকায় ১৬ বছর বয়সী সাক্ষীকে নির্মমভাবে খুন করে সাহিল। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন দুজন সম্পর্কে ছিল।

শনিবার কোনও একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। আর এরপরেই এই ঘটনা। ইতিমধ্যে সাক্ষী মৃত্যু কান্ডে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। আর তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, মৃত্যু নিশ্চিত করতে সাহিল তাঁর প্রেমিকার শরীরে অন্তত ১৬ বার ছুরি দিয়ে আঘাত করে।
এমনকি মাথা ফাটিয়ে দিতে বড় পাথর ফেলা হয়েছে বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও বিস্তারিত রিপোর্টে আরও বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। আজ সোমবার দুপুরে উত্তরপ্রদেশ বুলন্দশহর থেকে সাহিলকে গ্রেফতার করে।
ঘটনায় দিল্লি পুলিশ ডেপুটি কমিশনার জানিয়েছেন, সাহিলকে টিম দিল্লি নিয়ে আসছে। হেফাজতে নিয়ে তাঁকে জেরা করা হবে। শুধু তাই নয়, কি কারনে এই খুন তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ধৃত সাহিল মূলত ফ্রিজ সারাইয়ের কাজ করত। বলে রাখা প্রয়োজন, সাহিল যখন ওই কিশোরীর উপর হামলা চালায় সেই সময়ে পুরো ঘটনাটিই সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। ফুটেজে স্পষ্ট যে সাহিল অন্তত ২০ বার সাহিলের শরীরে ছুরি মারছে।
#WATCH | Uttar Pradesh: Sahil, accused of killing a 16-year-old minor girl in Delhi's Shahbad dairy, was brought to a local hospital in Pahasu, Bulandshahr. pic.twitter.com/bL1w4gewT7
— ANI (@ANI) May 29, 2023
শুধু তাই নয়, অন্তত ছয়বার সাক্ষীর মাথায় বড় পাথর আঘাত করতেও সিসিটিভিতে দেখা যাচ্ছে। এমনকি মৃত্যুর পরেও একের পর এক লাথিও মারতে দেখা যায়। আর এই ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছে একাধিক সংগঠন। এমনকি নজিরবিহীন শাস্তি যাতে সাহিল পায় সেই ব্যবস্থা করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications