মুম্বইয়ে ছাত্রীদের পড়ানোর সময় বারবার 'সেক্স' শব্দ উচ্চারণ শিক্ষকের, সাজা দিল আদালত
মুম্বইয়ে সরকারি নার্সিং কলেজের এক প্রফেসরকে ছাত্রীদের শ্লীলতাহানি করার জন্য সাজা দিল আদালত।
মুম্বইয়ে সরকারি নার্সিং কলেজের এক প্রফেসরকে ছাত্রীদের শ্লীলতাহানি করার জন্য সাজা দিল আদালত। বারণ করা সত্ত্বেও পড়ানোর সময় বারবার অপ্রয়োজনীয়ভাবে 'সেক্স' শব্দটি উচ্চারণ করায় আদালত সাজা ওই অভিযুক্ত শিক্ষককে সাজা দিয়েছে।

ছাত্রীরা অভিযোগ করেন, প্রফেসর রমেশ বান্দ্রে (৪৫) নিজের মেডিক্যাল সাবজেক্ট যা আদতে সার্জারি তা বাদ দিয়ে হানিমুন, বিবাহের পরে প্রথম রাতের যৌনতা কেমন হয় তা নিয়ে ভরা ক্লাসে আলোচনা করতেন। এমনকী তিনি নিজে যৌনতার সময়ে কী করেছেন সেটাও রসিয়ে বলতেন।
রমেশ বান্দ্রেকে সাজা ঘোষণা করতে গিয়ে আদালত বলেছে, যৌনতা বা সেক্স নিয়ে আলোচনা করা অপবিত্র নয়। এমনকী অশ্লীলও নয়। তবে যেভাবে শিক্ষক এটা করেছেন তা অশ্লীল। শিক্ষকতাকে নিচু স্তরে নামিয়ে এনেছেন এই শিক্ষক। যেভাবে ক্লাসে আলোচনা করেছেন তাতে মেয়েদের শালীনতা হানি হয়েছে।
ছাত্রীরা অভিযোগ জানায়, মেয়েরা রমেশ বান্দ্রের ক্লাসে পড়ানোর সময় সেক্স শব্দ নিয়ে আপত্তি জানালে তিনি অন্য শিক্ষক ও ওয়ার্ড বয়দের সঙ্গে ছাত্রীদের সম্পর্ক রয়েছে বলে রটিয়ে বেড়াতেন। বহুবার স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও নিজের স্বভাব বদলাননি।
এই ধরনের ঘটনায় আদালত বান্দ্রেকে দোষী ঘোষণা করার পরও শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। আগে এই ধরনের অপরাধে কমপক্ষে ১ বছরের সাজা হতো। সংশোধনীর পর তা বেড়ে ৩ বছর হয়েছে। তবে ২ বছরের কম কোনও সাজার মেয়াদ হলে ও অপরাধী আগে কোনও দোষ না করে থাকলে তাকে তিরস্কার করে ছাড়া যেতে পারে। আদালত এক্ষেত্রে সেটাই করেছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটালে আদালত কড়া শাস্তি দেবে।












Click it and Unblock the Notifications