TATA Trust: জল্পনাই সত্যি হল, রতন টাটার স্থলাভিষিক্ত হলেন নোয়েল টাটা, Tata Trust এর নতুন চেয়ারম্যান
রতন টাটার উত্তরসূরী কে হবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। টাটা পরিবারেই বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। সেই তালিকায় শীর্ষে ছিলেন নোয়েল টাটা। অবশেষে জল্পনাই সত্যি হল। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নোয়েল টাটা।
৬৭ বছরের নোয়েল টাটা রতন টাটা সৎ ভাই। এবং টাটা গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত। নেভাল টাটার দ্বিতীয় স্ত্রীর সন্তান নোয়েল টাটা। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং রতন টাটা ট্রাস্টেরও সদস্য তিনি। বর্তমানে তিনি টাটা স্টিল এবং টাইটান ওয়াচের সিইও পদে রয়েছেন।

সেই সঙ্গে জুডিও এবং ওয়েস্ট সাইডসেরও চেয়ারম্যান তিনি। ভোল্টাসের বোর্ড মেম্বার পদেও রয়েছেন নোয়েল। এমনকী টাটা ইন্টারন্যানালে এমডি পদেও রয়েছেন নোয়েল টাটা। ২০১০-১১ সালের মধ্যে তাঁকে একাধিক সংস্থার পদে বসানো হয়। তখন থেকেই রতন টাটার যোগ্য উত্তরসুরী হিসেবে তাঁকে তৈরি করা হচ্ছিল।
ব্রিটেনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন নোয়েল টাটা। ফ্রান্সের ইনস্যাড থেকে ইন্টারন্যাশনাল এগজিকিউটিভ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেছেন। এর আগে ব্রিটেনে থাকাকালীন নেসলেতে কাজ করেছিলেন নোয়েল। নোয়েল নিজে আইরিশ নাগরিক। তিনি পালোনডির মেয়ে আলু মিস্ত্রিকে বিয়ে করেছেন। টাটা গোষ্ঠীর সবচেয়ে বেশি শেয়ার রয়েছে তাঁর। নোয়েলের তিন সন্তান। লেহ, মায়া এবং নেভিল।
রতন টাটার উত্তরসূরী হিসেবে এঁদের সকলের নামই উঠে আসছিল। শেষ পর্যন্ত রতন টাটার সৎভাইয়েই আস্থা রাখলেন বাকি শেয়ার হোল্ডাররা। গত ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান রতন টাটা। রাত তখন ১১টা বেজে গিয়েছে। গোটা দেশের কাছে একটা বড় ধাক্কার মতো এসেছিল খবরটি। ৮৬ বছর বয়স হলেও রতন টাটা আপামর দেশবাসীর অনেক কাছের মানুষ ছিলেন।
গতকাল অর্থাৎ ১০ অক্টোবর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানায় মহারাষ্ট্র সরকার। এক দিনের শোক ঘোষণা করা হয়েছিল গতকাল। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল ছিল রতন টাটার প্রতি শোক জ্ঞাপন। লার্জার দ্যান লাইভ ছিলেন তিনি। পার্সি মতেই শেষ কৃত্য সম্মন্ন হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications