মহারাষ্ট্রে বিজেপিকে রুখতে শিবসেনা-এনসিপিই যথেষ্ট! তৃণমূলকে 'উদ্দেশ্য' নিয়ে বার্তা সঞ্জয় রাউতের

তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই গিয়ে শারদ পাওয়ার এবং আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন। যা নিয়ে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut

তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই গিয়ে শারদ পাওয়ার এবং আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন। যা নিয়ে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে (Congress) বাদ দিয়ে সর্বভারতীয় ফ্রন্ট তৈরি করতে চাইছেন বলেই মনে হচ্ছে। তবে একইসঙ্গে তিনি বলেছেন, মহারাষ্ট্রে (Maharashtra)তৃণমূল কোনও রকমের রাজনৈতিক পদক্ষেপের কথা মনে করছে না বলেই মনে হচ্ছে, কারণ সেখানে শিবসেনা (Shiv Sena) এবং এনসিপি (NCP) বিজেপির বিরুদ্ধে লড়াই করছে।

সামনায় শিবসেনার প্রতিক্রিয়া

সামনায় শিবসেনার প্রতিক্রিয়া

শিবসেনার মুখপত্র সামনার এগজিকিউটিভ এডিটর হলে সাংসদ সঞ্জয় রাউত। তিনি রবিবারের সাপ্তাহিক কলমে দলরে তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের মুম্বই এসে শিবসেনা নেতা তথা পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের বাইরে দলকে বিস্তৃত করতে চান। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস গোয়ার পাশাপাশি মেঘালয় এবং ত্রিপুরাতেও তাদের পা রেখেছে। সঞ্জয় রাউত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে নতুন কিছু চিন্তা করছেন বলেই মনে হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, মহারাষ্ট্রে পা রাখার তাঁর কোনও ইচ্ছা নেই। কেননা সেখানে শিবসেনা এবং এনসিপির উপস্থিতি যথেষ্টই শক্তিশালী।

 ভণ্ডামী করছে বিজেপি

ভণ্ডামী করছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইতে গিয়ে সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন, পাশাপাশি ২০২২-এর এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁদের আমন্ত্রণও জানান। যা নিয়ে সেখানকার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে। এব্যাপারে সঞ্জয় রাউত রয়েছেন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে, কিন্তু গুজরাতের মুখ্যমন্ত্রী যখন ভাইব্রেন্ট গুজরাতের নামে মহারাষ্ট্রের শিল্পপতিদের সঙ্গে মিলিত হচ্ছেন, তখন তার বিরুদ্ধে কোনও কথা বলছে না। এটা বিজেপির ভণ্ডামী বলেও মন্তব্য করেছেন সঞ্জয় রাউত।

ইউপিএ কোথায়, প্রশ্ন করেছিলেন মমতা

ইউপিএ কোথায়, প্রশ্ন করেছিলেন মমতা

মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন ইউপিএ কোথায়। কিন্তু সেই মহারাষ্ট্রেই মহা বিকাশ আঘাদি সরকারের অন্যতম সদস্য হল কংগ্রেস। সরকারের প্রধান শিবসেনার উদ্ধব ঠাকরে। মুম্বইতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জয় বাংলা, জয় মহারাষ্ট্র। এব্যাপারে সঞ্জয় রাউত বলেছেন, ভবিষ্যতের রাজনীতি বোঝাতে চেয়েছেন তিনি।

বাংলার মতোই ঘটনা মহারাষ্ট্রে

বাংলার মতোই ঘটনা মহারাষ্ট্রে

বিজেপি পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে। সেই ঘটনার কথা উল্লেখ করে সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, বাংলা ও মহারাষ্ট্রের মানুষ ক্ষমতা আর অর্থকে পরাজিত করেছে।
ট্রাইডেন্ট হোটেলে আদিত্য ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে বিজেপির প্রশ্ন প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, দুপক্ষের পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ের টাকা হাসপাতালে চিকিৎসা করাতে আসা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের থাকার জন্য জমি চেয়েছেন বলেই জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+