নয়া শিক্ষানীতির বিরুদ্ধে বিদ্রোহ বিজেপির 'বন্ধু' দলের, কার্যকর করা হবে না হিন্দি পড়াশোনা
কয়েকদিন আগেই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দেয় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা৷ ৩৪ বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে সাংবাদিক বৈঠকে জানায় কেন্দ্র৷ আর শিক্ষানীতি প্রকাশ হতেই এর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে বিভিন্ন মহল থেকে। আর এবার সরাসরি এই শিক্ষানীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল তামিল নাড়ু।

নতুন শিক্ষানীতি পুনর্বিবেচনার দাবি
এআইএডিএমকে বিজেপির বন্ধু হিসাবেই পরিচিত বর্তমান রাজনৈতিক পরিসরে। তবে শিক্ষানীতি নিয়ে মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী জানিয়েছেন, তিনি কিছুতেই কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি রাজ্যে প্রয়োগ করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, নতুন শিক্ষানীতি পুনর্বিবেচনা করুন।

শিক্ষানীতির বিরুদ্ধে সরব দক্ষিণের রাজ্যগুলি
নয়া শিক্ষা নীতি প্রকাশ হতেই তামিলনাড়ু সহ দক্ষিণের সব রাজনৈতিক দলগুলি এর বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করছে, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে কৌশলে অহিন্দিভাষী রাজ্যগুলির ওপরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর তাই কেন্দ্রকে এই নীতি বদলের জন্য আবেদন জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।

শিক্ষানীতি নিয়ে কী বলেন তামিল মুখ্যমন্ত্রী
১৯৬৫ সালে তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তার কথা উল্লেখ করেছেন পালানিস্বামী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেন, 'নতুন শিক্ষানীতিতে ত্রিভাষা সূত্র বেদনাদায়ক ও দুঃখজনক। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন ওই সূত্র নিয়ে পুনর্বিবেচনা করেন। প্রতিটি রাজ্য তার বিবেচনামতো নতুন শিক্ষানীতি কার্যকর করুক।'

শিক্ষানীতিতে হিন্দির উপর জোর
শিক্ষানীতিতে স্কুলে ধ্রুপদী ভাষা পড়ানো নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে স্কুল শিক্ষায় সংস্কৃত গুরুত্ব পেতে চলেছে। একই সঙ্গে তিনটি ভাষার ওপর স্কুলশিক্ষার আঙিনায় গুরুত্ব একটি বড় বিষয় হতে চলেছে বলে খবর। এছাড়া মাতৃভাষা পড়ানো নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। ত্রিভাষা সূত্রে অবশ্য আগেই বলা হয়েছে, প্রতিটি রাজ্য স্থির করবে, কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে।

তামিলনাড়ুতে বিরোধী শিবিরও সরব কেন্দ্রের বিরুদ্ধে
এর পরই তামিলনাড়ুতে বিরোধী শিবিরে থাকা ডিএমকে রাজ্য সরকারের কাছে আবেদন জানায়, কেন্দ্রের নয়া শিক্ষানীতি বয়কট করা হোক। কারণ ওই শিক্ষানীতিতে কৌশলে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আর তার প্রেক্ষিতেই বিস্তর আলোচনার পর আজ এনিয়ে সরাসরি কেন্দ্রের বিরোধিতায় নামল তামিলনাড়ু সরকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications