বাজেট নয়, কৃষি বিল নিয়েই কথা বলব, লোকসভায় সরকারের বিরুদ্ধে সোচ্চার রাহুল গান্ধী

বাজেট নয়, কৃষি বিল নিয়েই কথা বলব, লোকসভায় সরকারের বিরুদ্ধে সোচ্চার রাহুল গান্ধী

তিনটে কৃষি বিল নিয়ে এবার লোকসভায় সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন যে এই তিন কৃষি বিলের মাধ্যমে সরকার কৃষিক্ষেত্র সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে। প্রসঙ্গত, একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে তিনি কৃষকদের আন্দোলনকে '‌পবিত্র’‌ বলে মনে করছেন।

বাজেট নয়, কৃষি বিল নিয়েই কথা বলব, লোকসভায় সরকারের বিরুদ্ধে সোচ্চার রাহুল গান্ধী

লোকসভায় বক্তব্য করতে গিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর '‌বিষয় ও উদ্দেশ্য’‌ সংক্রান্ত মন্তব্যকে উল্লেখ করে বলেন, '‌বুধবার হাউসে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে বিরোধিরা আন্দোলনের প্রসঙ্গ তুললেও কৃ্ষি আইনের বিষয় ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলেননি। আমি আশা করি আজকে তাঁকে খুশি করতে পারব কৃ্ষি আইনের বিষয় ও উদ্দেশ্য নিয়ে কথা বলে।’‌ প্রাক্তন কংগ্রেস সভাপতি এরপর নতুন কৃষি আইনের তীব্র নিন্দা করেন এবং দাবি করেন যে আইন প্রণেতারা দেশের মাণ্ডি পদ্ধতিকে ধ্বংস করে দিচ্ছেন। রাহুল বলেন, '‌প্রথম আইনের বিষয়বস্তু হল যে কেউ একজন দেশের যে কোনও জায়গা থেকে সীমাহীন খাদ্যশস্য, ফল ও সবজি কিনতে পারবেন। দেশের যে কোনও জায়গা থেকে যদি ক্রয় সীমাহীন হয় তবে মাণ্ডিতে কে যাবে?‌ প্রথম আইনের বিষয়বস্তুই হল মাণ্ডি পদ্ধতি সমাপ্ত করা।’

ট্রেজারি বেঞ্চ থেকে বারংবার আপত্তি তোলা সত্ত্বেও রাহুল গান্ধী বলেন, '‌প্রধানমন্ত্রী আমাদের বেকারত্ব, ক্ষুধা ও আত্মহত্যার বিকল্প দিয়েছেন।’‌ এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করে রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দেন যে লোকসভায় বাজেট নিয়ে আলোচনা চলছে। যদিও রাহুল গান্ধী জানিয়েছেন যে তিনি শুধুমাত্র কৃষি আইন ও কৃষকদের ইস্যু নিয়েই কথা বলবেন। তিনি বলেন, '‌আমি শুধু কৃষি আইন নিয়ে কথা বলব, বাজেট নিয়ে নয়।’‌ ‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+